Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষ ওভারে কলকাতাকে হারিয়ে জয় তুলে নিল বেঙ্গালুরু

লড়াইটা গিয়ে পৌঁছল শেষ ওভার পর্যন্ত। কিন্তু শেষ রক্ষাটা করতে পারল না কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: লড়াইটা গিয়ে পৌঁছল শেষ ওভার পর্যন্ত। কিন্তু শেষ রক্ষাটা করতে পারল না কলকাতা নাইট রাইডার্স। ৪ বল বাকি থাকতেই ম্যাচ হারতে হল তাদের। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ৩ উইকেটে জয় তুলে নিল আরসিবি। প্রথম দিকে পরপর উইকেট হারিয়ে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিল বেঙ্গালুরু। তবে ডেভিড উইলি (১৮), রাদারফোর্ড (২৮) এবং শাহবাজ আহমেদের (২৭) ব্যাটের ওপর ভর করে জয়ের দোর গোড়ায় পৌঁছে যায় দক্ষিণের এই দলটি। বাকি কাজটা সেরে ফেললেন দীনেশ কার্তিক (১৪) এবং হর্ষ প্যাটেল (১০)। 

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি। আর তাঁর সেই সিদ্ধান্ত পুরোপুরি কাজে লেগে যায়। চতুর্থ ওভার থেকেই শুরু হয়ে যায় কলকাতার উইকেটের পতন। এক এক করে ফিরে যেতে থাকেন প্রথম সারির সমস্ত ব্যাটসম্যানরা। সর্বাধিক ২৫ রান করেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। আর শেষ দিকে উমেশ যাদবের ব্যাট থেকে আসে ১৮ রান। যার বলে ১২৮ রান তুলতে সক্ষম হয় নাইটরা। সাত বল বাকি থাকতেই সব উইকেট পড়ে যায় তাদের। এদিন শ্রীলঙ্কান স্পিনার হাসারাঙ্গাকে খেলতে পুরোপুরি হিম-শিম খেয়ে যান কলকাতার ব্যাটসম্যানরা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। 

১২৯ রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুকে প্রথম ঝটকাটি দেন উমেশ যাদব। অনুজ রাওয়াত (০), বিরাট কোহলিকে (১২) ফিরিয়ে দেন তিনি। তার মাঝে ফাফ ডু প্লেসিকে (৫) ডাগ আউটে পাঠান কিউয়ি পেসার টিম সাউদি।  যার ফলে নাইটদের জয়ের বড়সড় সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হল না।

 

 

 

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00