Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্বিতীয় টেস্টে কি নামতে পারবেন ঋদ্ধিমান, জানিয়ে দিলেন কোহলি

দুর্দান্ত কামব্যাক করেছেন ঋদ্ধিমান সাহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্দান্ত কামব্যাক করেছেন ঋদ্ধিমান সাহা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাঁর মূল্যবান ৬১ রানের ইনিংসই ভারতকে লড়াইয়ের রসদ জুগিয়েছিল। ঘাড়ে ব্যথা নিয়েই দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডকে দীর্ঘক্ষণ সচল রেখেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে ব্যাট হাতে মাঠে নামলেও, উইকেটের পিছনে চোট নিয়ে দাঁড়াতে পারেননি বাংলার ক্রিকেটার। তাঁর পরিবর্তে উইকেটকিপিং করতে দেখা যায় এস ভরতকে।

তাই দ্বিতীয় তথা ওয়াংখেড়ে টেস্টে ঋদ্ধির খেলা নিয়ে দেখা দিয়েছিল ঘোর অনিশ্চয়তা। আদৌ তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন।

তবে এই জল্পনার অবসান ঘটালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজেই। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমি এখনও পর্যন্ত যা জানি সেটা হল ঋদ্ধি পুরোপুরি ফিট। ওর ঘাড়ের ব্যথা পুরোপুরি সেরে গিয়েছে। ভালোই রয়েছে। অনুশীলনও করেছে। এমনি কোনও সমস্যা নেই’।

সেই সঙ্গে কোহলি আরও জানান, ‘কে খেলবে না খেলবে এখনও ঠিক হয়নি। আবহাওয়ার পরিবর্তন হয়েছে। তাই সবদিক মাথায় রেখেই দল গড়তে হবে। এই নিয়ে আলোচনা চলছে’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00