Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সৌরভ-দ্রাবিড়ের হাতেও বিশ্বকাপ নেই,’ বিরাট ইস্যুতে বিস্ফোরক শাস্ত্রী

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে লড়াইয়ের ডাক আগেই দিয়েছিলেন বিরাট কোহলী। তারপরেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হেরে অধিনায়কত্ব ছাড়েন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে লড়াইয়ের ডাক আগেই দিয়েছিলেন বিরাট কোহলী। তারপরেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হেরে অধিনায়কত্ব ছাড়েন। বিরাট অনুরাগীদের দাবি, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নাকি সর্বনাশ করেছেন। এবার বিরাটের পাশে দাঁড়াতে গিয়ে নিজের সতীর্থদের সমালোচনা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ তথা ক্রিকেটার রবি শাস্ত্রী। এক সংবাদমাধ্যমে শাস্ত্রী বলেছেন, ‘কোনও প্লেয়ারকে আইসিসি ট্রফি দিয়ে বিচার করা উচিত নয়। আইসিসি ট্রফি না জিতলে কোনও প্লেয়ারের যোগ্যতা কম হয় না। বিরাট বড় খেলোয়াড় ওকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত।’

এরপরেই সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের আক্রমণ করে শাস্ত্রী বলেন, ‘অনেক ভালো প্লেয়ার যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও রোহিত বিশ্বকাপ জেতেনি। তার মানে এটা নয় যে ওরা খারাপ প্লেয়ার। আমাদের কাছে মাত্র দুটো বিশ্বকাপজয়ী অধিনায়ক আছেন। সচিন তেন্ডুলকরকে ছ’টা বিশ্বকাপ খেলতে হয়েছিল একটা জেতার জন্য। বিরাটের নেতৃত্বে ভারত ভালো খেলেছে। টানা ভালো খেলেছে ভারত। এত দিন একটানা কোনও দল ভালো পারফর্ম করতে পেরেছে বলুন। গত কয়েক বছরে বড় খেলোয়াড়রা বিশ্বকাপ জিততে পারেনি।’

এমনিতেই বিরাট কোহলি ও ভারতীয় বোর্ডের সম্পর্কের টানাপোড়েন চলছে। সেইসবের মাঝেই বোমা ফাটিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন রবি শাস্ত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00