Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন রশিদ খান

দুর্দান্ত লড়াই করেও পাকিস্তানের কাছে হারতে হয়েছে আফগানিস্তানকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুর্দান্ত লড়াই করেও পাকিস্তানের কাছে হারতে হয়েছে আফগানিস্তানকে। আফিস আলির ঝড়ো ইনিংসই আফগানদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিল। যেই কারণ ভীষণভাবে মন খারাপ রশিদ খানের। টি-২০ বিশ্বকাপের আসরে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট তুলে নজির গড়লেও মনকে কিছুতেই শান্ত রাখতে পারছেন না তিনি। বিশেষ করে সমর্থকদের কথা ভেবে ভীষণভাবে কষ্ট পেয়েছেন আফগান ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক। তাই দেশবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

ম্যাচের পর একরাশ বেদনা নিয়ে অলরাউন্ডার রশিদ টুইটে লিখেছেন যে, ‘দেশ ও বিদেশে থাকা সমস্ত আফগান সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ম্যাচ জিতে আপনাদের মুখে হাসি এনে দিতে পারিনি। কিন্তু বাকি ম্যাচগুলির জন্য আপনাদের সকলের সমর্থন এবং প্রার্থনা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। টি-২০-তে দ্রুততম বোলার হিসেবে ১০০টি উইকেট নিতে পারার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সমর্থন না পেলে এটা সম্ভব হত না। আফগানিস্তান জিন্দাবাদ।’

পাকিস্তানের বিরুদ্ধে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন রশিদ। বাবর আজম এবং মহম্মদ হাফিজকে ফিরিয়ে দেন তিনি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00