Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজস্থানকে ১৪১ রানে থামিয়ে দিল চেন্নাই সুপার কিংস

Share:

নিজস্ব প্রতিনিধি :  রাজস্থান রয়্যালসকে ১৪১ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস। এদিন রাজস্থানের কোনও ব্যাটসম্যানকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায়নি। চেন্নাই কি পারবে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে এখন সেটাই দেখার। 

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। শুরুটা ভালোই করেন যশস্বী জয়সওয়াল ও জশ বাটলার। ৭ ওভারের মধ্যে ৪৩ রান করে ফেলেন ২ ওপেনিং ব্যাটসম্যান। ২১ বলে ২৪ রান করে আউট হয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। যশস্বী আউট হয়ে যাওয়ার কয়েক রানের মধ্যেই যশ বাটলার আউট হয়ে যান। ২৫ বলে ২১ রান করেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। যশস্বী ও বাটলার দুজনেই সিমরজিৎ সিংয়ের বলে আউট হয়ে যান। এরপর রাজস্থানকে এগিয়ে দায়িত্ব সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের ওপর পড়ে। স্যামসনের থেকেও আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় রিয়ান পরাগকে। সঞ্জু ও পরাগের মধ্যে ৪২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। শেষ পর্যন্ত ৯১ রানের মাথায় সেই জুটি ভেঙে যায়। ১৯ বলে ১৫ রান করে সিমরজিতের বলে আউট হয়ে যান সঞ্জু। এদিন রাজস্থান রয়্যালসের ব্যাটিং এতটাই মন্থর ছিল যে ১৫ ওভারেও ১০০ রানের গণ্ডি পেরোতে পারেনি রিয়ান পরাগরা।

শেষ পর্যন্ত ১৬ ওভারের মাথায় একশো রানের গণ্ডি পেরোতে পারেন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা। এদিন সঞ্জু স্যামসন আউট হওয়ার পর রিয়ান পরাগের সঙ্গে ব্যাট করতে নামেন ধ্রুব জুরেল। ক্রিজে নেমেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে দেখা যায় ধ্রুবকে। সেইসঙ্গে রিয়ান পরাগও চার-ছয় হাঁকিয়ে রাজস্থানকে এগিয়ে নিয়ে যান। ১৭ ওভারে ১২০ রানের গণ্ডি পার হয় রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলরা। তবে এদিন অবশ্য শেষ ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায়নি তাঁদের। বরং আক্রমণের ঝাঁঝ অনেকটাই কম ছিল। চার-ছয় মারার থেকে এক-দুই রান নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে দেখা যায়। শেষ ওভারে রাজস্থান রয়্যালসকে জোড়া ধাক্কা দেন তুষার দেশপাণ্ডে। প্রথমে ধ্রুব জুরেলকে আউট করেন। ১৮ বলে ২৮ রান করে আউট হয়ে যান জুরেল। এরপর কোনও রান না করেই আউট হয়ে যান শুভম দুবে। শেষ পর্যন্ত ১৪১ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। এদিন বোলারদের মধ্যে সিমরজিৎ সিং ২ উইকেট ও তুষার দেশপাণ্ডে ১ উইকেট পান। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00