Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রোটিয়াদের বিরুদ্ধে নেতৃত্বে রাহুল, জাতীয় দলে ডাক পেলেন উমরান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের বিপক্ষে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিল বোর্ড। সিরিজে সব ম্যাচেই অধিনায়কত্ব করবেন কে এল রাহুল। আর আইপিএলে ভালো পারফরম্যান্সের বড়সড় প্রতিদান পেলেন সানরাইজার্স হায়দরাবাদের বোলার উমরান মালিক। টি-২০ সিরিজের জন্য কাশ্মীরের এই পেসার এবার জাতীয় দলে ডাক পেলেন। পাশাপাশি, টিম ইন্ডিয়ায় ফের ডাক পেলেন দীনেশ কার্তিক। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।

একনজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- 

প্রোটিয়াদের বিরুদ্ধে কুড়ি-বিশের এই সিরিজ শেষ হলে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া। সেখানে গতবছরের টেস্ট সিরিজের বাকি থাকা একটি ম্যাচ খেলতে যাবে তারা। আর সেই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতের টেস্টে স্কোয়াডে ফিরলেন চেতেশ্বর পূজারা। ডাক পেলেন প্রসিদ্ধ কৃষ্ণও।  তবে জায়গা হল না অজিঙ্কা রাহানের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00