Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের পাশে বাংলাদেশের  জাতীয় দলের ২ ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের যৌথ বাহিনীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছয় জন। জখম হয়েছেন কয়েকশ বিক্ষোভকারী। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাত থেকেই সংরক্ষণ বিরোধী আন্দোলনকে ভাঙতে পুলিশের পাশাপাশি দলের পোষ্য গুন্ডাদের আসরে নামিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মঙ্গলবার দিনভর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্র লীগের যৌথ বাহিনীর সংঘর্ষ চলেছে। ওই সংঘর্ষে এখনও পর্যন্ত ছয়জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি কয়েক হাজার আন্দোলনকারী।

সরকার যখন পড়ুয়াদের আন্দোন ভাঙতে আয়ুব খানের জমানা ফিরিয়ে এনেছে, তখন প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। পড়ুয়াদের উপরে হামলার নিন্দা করেছেন দুজনেই। সেই সঙ্গে শিক্ষাঙ্গনে হামলা বন্ধ করার আর্জি জানিয়েছেন।

বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন তাওহিদ হৃদয়। সেখান থেকেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি… আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় আর রক্তাক্ত না হোক।’ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র। আমি চাই না আর কোনও ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’ এদিনের সংঘর্ষে পড়ুয়াদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের ৩০ বিশিষ্টজন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00