Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোহার মেট্রো যেন বনগা লোকাল, ভীড়ে দরজাই বন্ধ হয় না

তাদের গন্তব্য লুসেল স্টেডিয়ামে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শুরু কাউন্টডাউন। আগামী চারবছর বিশ্বফুটবলে কারা রাজত্ব করবে, তা জানা যাবে কিছুক্ষণ বাদেই। খেলা লুসেল স্টেডিয়ামে। ভারতীয় সময় ম্যাচ শুরু রাত সাড়ে আটটায়। যারা ঘরে, তাদের মন দোহায়। আর যারা কাতারের, তাদের গন্তব্য লুসেল স্টেডিয়ামে। কাতারের প্রতিটি মেট্রো স্টেশনে খালি কালো মানুষের মাথা। ভিড়ে দরজা বন্ধ করাই মুশকিল হয়ে পড়েছে। ধাক্কা দিয়ে যাত্রীদের ট্রেনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। দরজা বন্ধ করা আর খোলা নিয়ে মহা সমস্যার ট্রেনের চালকেরা।

স্টেডিয়ামে দর্শকধারণের ক্ষমতা ৯০ লক্ষের কিছু কম। দ্য ডেইলি মেলের রিপোর্ট অনুসারে, স্টেডিয়ামে ৫০ হাজার আর্জেন্তিনার সমর্থক হাজির থাকবেন। ফ্রান্সের থাকবে ছয় হাজার সমর্থক। সব টিকিট শেষ। শুরু হয়েছে টিকিটের কালোবাজারি। একটা টিকিট বিক্রি হচ্ছে নয় হাজার পাউন্ডে। এদিকে, আর্জেন্তিনার রাষ্ট্রায়ত্ত্ব উড়ান সংস্থা গতকাল বিশ্বকাপ ফাইনালের জন্য সকালেল খুলেছিল টিকিট কাউন্টার। খোলার আধঘণ্টার মধ্যে সব টিকিটি শেষ। অতিরিক্ত বিমান চালিয়েও ভিড় সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে। আজ যারা চ্যাম্পিয়ন হবে, দেশে ফেরার পর তারা যে বীরের সম্বর্ধনা পাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

রবিবার ফাইনালের পর মেসি ফুটবল থেকে অবসর ঘোষণা করবেন। তাই, মেসির পায়ের জাদু দেখতে সকলের গন্তব্য লুসেল স্টেডিয়াম। শুধু কী মেসি, এমবাপের পায়ের জাদু দেখার জন্য তাকিয়ে গোটা বিশ্ব। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ ফাইনাল সব দিক থেকেই যেন ব্যতিক্রমী হয়ে রইল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00