Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ রাতেই কাতার বিশ্বকাপের ড্র, দেখে নিন কোন দল কোন পাত্রে রয়েছে

শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ন'টা নাগাদ হবে সেই মেগা টুর্নামেন্টের ড্র। 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের নভেম্বর মাসে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ন’টা নাগাদ হবে সেই মেগা টুর্নামেন্টের ড্র।  তার আগে গত বৃহস্পতিবার ফিফা কংগ্রেসের পর ঠিক হয়ে গিয়েছে কোন দল কোন পটে অর্থাৎ পাত্রে থাকবে। মোট চারটি পাত্র নেওয়া হয়েছে। আর সেই পাত্রগুলিতে বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে রাখা হয়েছে বিশ্বকাপে অংশ নিতে চলা দেশগুলিকে। 

ফুটবল বিশ্বকাপে মোট ৩২টি দেশ খেলে। তাদের মধ্যে আয়োজক কাতার-সহ মোট ২৯টি দল ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। বাকি রয়েছে আরও ৩টি দল। সেই দলগুলি পাওয়া যাবে দু’টি আন্ত:মহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপীয়ান প্লে-অফের জয়ী দলকে নিয়ে।  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের প্লে-অফ স্থগিত রয়েছে। এবার একনজরে দেখে নেওয়া যাক কোন দল কোন পাত্রে রয়েছে।

পাত্র ১- কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল। 

পাত্র ২- মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইৎজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া।

পাত্র ৩- সেনেগাল, ইরান, জাপান, মরোক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তিউনেশিয়া।

পাত্র ৪- ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, আন্ত:মহাদেশীয় প্লে-অফের জয়ী ১, আন্ত:মহাদেশীয় প্লে-অফের জয়ী ২, ইউরোপীয়ান প্লে-অফের জয়ী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00