Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিন্ধু গর্জনে সোনা

ম্যাচের ফলাফল ২১-১৫, ২১-১৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কমনওয়েলথ গেমসের মহিলাদের ব্য়াডমিন্টন ফাইনালে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু (PV Sindhu)। তিনি কানাডার মাইকেল লিকে (Michelle Li.)পরাজিত করেন। প্রথম থেকেই সিন্ধু ছিলেন আগ্রাসী। তবে  প্রতিদ্বন্দ্বী মাইকেলও আপ্রাণ লডা়ই চালিয়ে যান।  ম্যাচের ফলাফল ২১-১৫, ২১-১৩। (21-15), (21-13) এটা কাকতালী বলা যাবে কি না, তা নিয়ে তর্ক থাকতেই পারে। তবে তথ্য বলছে, ২০১৪-য়ের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) মহিলাদের ফাইনালে মাইকেল লি পেয়েছিলেন সোনা। সে বছর পিভি সিন্ধুকে ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট থাকতে হয়। আট বছর বাদে মধুর প্রতিশোধ নিল সোনার মেয়ে। 

শুরু থেকে সিন্ধু আক্রামণাত্মক থাকলেও পাল্লা দিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন মাইকেল লি (Michelle Li.)। ম্যাচের ফলফলের দিকে চোখ রাখলে সেটাই স্পষ্ট হয়। কোনও ম্যাচে সিন্ধু (PV Sindhu)।জয় পেয়েছেন। পরের ম্যাচে আবার মাইকেল লি। প্রথম শেটে একসময় দুইয়ে স্কোর দাঁড়ায় ১৪-১৪। সেখান থেকে আচমকাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সোনার মেয়ে। প্রথম সেটের (First Set)  ফলাফল একসময় দাঁড়ায় ১৮-১৪। তার পর আর স্নায়ুর চাপ ধরে রাখতে পারেননি মাইকেল। একের পর এক ভুল শট খেলতে শুরু করেন। আর সেই ভুল শট খেলার খেসারত দিতে হয় প্রথম সেটে।   

দ্বিতীয় সেটে (Second Set) কৌশল বদল করেন পিভি। কমিয়ে দেন খেলার গতি। সেই কৌশল কাজে আসে।মাইকেল লি-য়ের ছন্দপতন ঘটে। লডা়ইয়ে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু  সেই চেষ্টা কাজে আসেনি। প্রথম সেটের তুলনায় দ্বিতীয় সেট জয়ের পথ অনেকটাই সহজ হয়। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সিন্ধুর এটাই প্রথম সোনা। ফলে পদক তালিকায় যেন পূর্ণতা পেল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00