Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টির নিয়ম বদলের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনের বছরে বিশ্বকাপ থেকে গোলকিকের নিয়ম চালু করার সিদ্ধান্ত নিতে চলেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। এই নিয়মে বলা আছে, পেনাল্টির শট নেওয়ার পর সেটি গোল পোস্টে লেগে ফিরে এলে বা গোলকিপার তা ফিরিয়ে দিলে নতুন করে শট নেওয়া যাবে না।

আইএফএবি ফুটবল সংক্রান্ত সমস্ত আইনের বিষয়টি দেখার জন্য স্বাধীন আন্তর্জাতিক সংস্থা। গোলকিক নিয়ে আলোচনা হয়েছে আইএফএবিতে। বলা হয়েছে, পেনাল্টি শট মিস করার পর নতুন করে কেউ শট নিতে পারবে না। আগামী বিশ্বকাপ থেকে এই নতুন নিয়ম চালু করা নিয়ে ভাবছে আইএফএবি।

২০২০ ইউরোর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ড তারকা হ্যারি কেইনের পেনাল্টি থেকে করা গোলটির কথা তুলে ধরে উদাহরণস্বরূপ বলা হয়েছে। ওই ম্যাচে কেইনের শট রুখে দিয়েছিলেন ডেনিস গোলকিপার ক্যাসপার স্মাইকেল। ফিরতি বলে ফের শট নিয়ে গোল করেছিলেন কেইন। গোলকিক নিয়ম চালু হলে প্রথম শটে যদি মিস হয় তাহলে নতুন করে আর সুযোগ মিলবে না। অর্থাৎ পেনাল্টির ক্ষেত্রে একবারই সুযোগ পাওয়া যাবে।

জানা গিয়েছে, হকির ক্ষেত্রে পেনাল্টিতে একটাই সুযোগ মেলে। এবার ফুটবলেও পেনাল্টিতে একবারই শট নেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার বিষয়টি আলোচনা হচ্ছে। জানা গিয়েছে, পেনাল্টিতে শট নেওয়ার পর খেলা বন্ধ হবে। গোল হলে খেলা মাঝমাঠ থেকে আবার শুরু হবে। গোল না হলে গোলকিক পাবে পেনাল্টি ঠেকানো দল। কোনরকম দ্বিতীয়বার সুযোগ থাকবে না।

মনে করা হচ্ছে, নতুন এই নিয়মটি চালু হলে পেনাল্টি পাওয়া দল অন্যায় সুবিধা পাবে না। পেনাল্টির সময় গোলকিপারের একটি পা গোললাইনের ওপরে কিংবা পেছনে থাকতে হয়। ফিরতি বলে আবারও শট নেওয়াকে পেনাল্টি ঠেকানো দলের ক্ষেত্রে বড় শাস্তি বলে অনেকেই মনে করেন।

ফুটবলকে আধুনিক করার ভাবনাচিন্তার মধ্যে এটি একটি অন্যতম অংশ। আগামী বছর শুরু হওয়া বিশ্বকাপে ৪৮ টি দল অংশগ্রহণ করবে। সেই ময়দান থেকেই নতুন নিয়ম চালু করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাজ বৃদ্ধি করার কথা ভাবনা চিন্তা করছে আইএফবি। কর্নারের সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানোর বিষয়টিও তাদের ওপর দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে এই ক্ষেত্রে রেফারির সিদ্ধান্তের পর সন্দেহ থাকলে তবেই ভিএআর ব্যবহারের চিন্তাভাবনা করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00