Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুবরাজ, হরভজনের নামে স্টেডিয়ামে স্ট্যান্ড, আপ্লুত ক্রিকেটার

আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়:  যুবরাজ ও হরভজনকে সম্মান জানাতে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামের দুটি স্ট্যান্ড দুই ক্রিকেটারের নামে নামকরণ করেছে। এই উপলক্ষ্যে স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হয় দুই ক্রিকেটারকে। ছিলেন মুখ্যমন্ত্রী ভগবৎ মান এবং রাজ্য প্রশাসনের পদস্থকর্তারা। স্টেডিয়ামের দুটি স্ট্যান্ড তাদের নামে করায় পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যুবরাজ ও হরভজন। এই স্টেডিয়ামে ভারত এবং সিরিজের প্রথম একদিনের ম্যাচ মুখোমুখি হয়েছিল।

মুখ্যমন্ত্রী মান এবং পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে যুবরাজ টুইট করেন। টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট – দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আইএস বিন্দ্রা স্টেডিয়ামের একটি স্ট্যান্ড আমার নামে ও আরও একটি স্ট্যান্ড আমার সতীর্থ খেলোয়াড়ের নামে রাখায় পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো লাগছে, এটা ভেবে যে এই ঘটনার সাক্ষী রইল আমার দল। যে দলের সঙ্গে আমি আমার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে। নিঃসন্দেহে এটা আমার কাছে একটা প্রাপ্তি।

পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন হরভজন সিংও। টুইটার হ্যান্ডেল হরভজনের টুইট – নিঃসন্দেহে এটা একটা প্রাপ্তি। নিজের রাজ্যের অন্যতম একটি বিখ্যাত স্টেডিয়ামের স্ট্যান্ড আমার নামে রাখা যে কোনও খেলোয়াড়ের কাছেই প্রাপ্তি। আরও ভালো লাগছে, দীর্ঘদিন বাদে যুবরাজের সঙ্গে এক মঞ্চে থাকার সুযোগ তৈরি করে দিল পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনকে কীভাবে ধন্যবাদ জ্ঞাপন করব তা ভাবতেই পারছি না। সত্যিই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00