Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টি-২০ বিশ্বকাপের স্কোয়াড নিয়েই বাংলাদেশ সফরে যাবে পাকিস্তান

টি-২০ বিশ্বকাপের আসরে রীতিমতো তরতরিয়ে ছুটছে বাবর আজমের নেতৃত্বধীন পাকিস্তান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি-২০ বিশ্বকাপের আসরে রীতিমতো তরতরিয়ে ছুটছে বাবর আজমের নেতৃত্বধীন পাকিস্তান। ইতিমধ্যেই মেগা টুর্নামেন্টটির সেমিফাইনালে খেলা কার্যত নিশ্চিত করে ফেলেছে পাক দল। ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং সবক্ষেত্রেই দুর্দান্ত পারফরম্যান্স করছে তারা। তবে বিশ্বকাপ শেষ হলেও বিশ্রাম পাবে না পাক দল। কারণ, আগামী ১৪ নভেম্বর হতে চলেছে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের মেগা ফাইনাল।

আর তার ঠিক চারদিন পরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে হবে নামতে হবে শাহিন আফ্রিদি, মহম্মদ রিজুওয়ানদের। টাইগারদের ডেরায় গিয়ে তিন ম্যাচের টি-২০ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে তারা। টেস্ট সিরিজের জন্য আরও ৪ ক্রিকেটার যোগ দেবেন টিমের সঙ্গে। 

পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, ‘আমিরশাহি থেকেই সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে পাক দল। কারণ, সময় খুবই কম। তাই আমাদের ক্রিকেটারদের একদমই জৈব সুরক্ষা বলয় ত্যাগ করতে দেওয়া যাবে না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00