Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসারাঙ্গার হ্যাটট্রিকই ‘সান্ত্বনা পুরস্কার’ হল লঙ্কানদের কাছে

প্রায় নিশ্চিত জেতা ম্যাচটি শ্রীলঙ্কার হাত থেকে বেরিয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘক্ষণ লড়াই করেও একেবারে শেষ ওভারে এসে প্রোটিয়াদের কাছে বশ্যতা স্বীকার করলেন লঙ্কানরা। হাসারাঙ্গার হ্যাটট্রিকও বাঁচাতে পারল না তাদের। প্রায় নিশ্চিত জেতা ম্যাচটি শ্রীলঙ্কার হাত থেকে বেরিয়ে গেল। না, শুধু হাসারাঙ্গা একার লড়াই ব্যর্থ হল না। ব্যর্থ হল ব্যাট হাতে নিশাঙ্কার লড়াইও। ফলে দু’জনকেই বিশ্বকাপের একটি ম্যাচের ট্র্যাজিক হিরো হয়েই থেকে যেতে হল। টি-২০ বিশ্বকাপের আসরে তৃতীয় কোনও ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসারাঙ্গা।

যেখানে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেখানে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধ ‘ওয়ান ম্যান আর্মি’-র মতো লড়াই করে গিয়েছেন নিশাঙ্কা। ৫৮ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। কিন্তু তাঁর লড়াই শেষ পর্যন্ত সফল হল না। শেষ ওভারে যেন সবকিছুই শেষ হয়ে গেল। লাহিরু কুমারার পাঁচটি বলই ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নদের হাত থেকে জয় ছিনিয়ে নিল।

হাসারাঙ্গার হ্যাটট্রিক বড়সড় আশার আলো দেখিয়েছিল দ্বীপরাষ্ট্রের সমর্থকদের। সকলেই মনে করেছিল এই ম্যাচ থেকে দু’পয়েন্ট পকেটে নিয়েই মাঠ ছাড়বেন লঙ্কান ক্রিকেটাররা। কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু বদলে গেল। ফলে ৬ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি করল পেরেরা, ফার্নান্ডো, করুনারত্নেরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00