Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অলিম্পিকের আগে ধাক্কা নীরজের, চোটের জন্য নামছেন না প্যারিস ডায়মন্ড লিগে

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই প্যারিস অলিম্পিক। আর ওই আসরে জ্যাভলিন খেলোয়াড় নীরজ চোপড়া ফের সোনা জিতবেন বলে আশায় বুক বাঁধছেন দেশবাসীরা। কিন্তু আচমকাই যে খবর সামনে এসেছে তা যথেষ্টই উদ্বেগের। কেননা, মাংসপেশীর চোটের কারণে প্যারিস ডায়মন্ড লিগ থেকে আচমকাই নাম প্রত্যাহার করে নিয়েছেন সোনার ছেলে। যদিও নীরজের পক্ষ থেকে চোট নিয়ে কিছু জানানো হয়নি। এক ক্রীড়া সম্প্রচার সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে সোনার ছেলে জানিয়েছেন, অলিম্পিক প্রস্তুতির কারণেই বেশ কয়েকটি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন।  

আগামী ২৬ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত চলবে প্যারিস অলিম্পিকের আসর। টোকিও অলিম্পিকে জ্যাভলিনে ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিকেও সোনার ছেলে ফের পদক জিতবেন বলে আশা করছেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু আচমকাই প্যারিস ডায়মন্ড লিগ থেকে নাম তুলে নেওয়ায় নানা জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে মে মাসেও চোটের কারণে ওস্ট্রাভা গোল্ডেন স্পাইক ২০২৪ অ্যাথলেটিক্স মিট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন  নীরজ।

‘ইএসপিএন’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে ভারতের সোনার ছেলে জানিয়েছেন, ‘প্রশিক্ষণ ও থ্রোয়িংয়ের সময়ে ব্লকিং পা’কে আরও শক্তিশালী করার জন্য খানিকটা বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আমি শুধু পরিষ্কার করে বলে দিতে চাই, আমি আহত নই। যেহেতু সামনে অলিম্পিক গেমস রয়েছে তাই কোনও ঝুঁকি নিতে চাই না। অলিম্পিকের আগে আরও কয়েকটি প্রতিযোগিতায় নামতে পারতাম। কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রেখেছি। তাই প্যারিস ডায়মন্ড লিগে নামছি না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00