Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অলিম্পিয়ান নীরজ চোপড়া পাচ্ছেন পরম বিশিষ্ট সেবা পদক

গত নভেম্বরে নীরজ চোপড়া পেয়েছিলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রীড়াবিদ তথা অলিম্পিয়ান নীরজ চোপড়া পাচ্ছেন পরম বিশিষ্ট সেবা পদক। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন। নীরজ চোপড়ার এই বিশিষ্ট সম্মান প্রাপ্তির খবরে খেলদুনিয়া খুশির আমেজ। ২০২০-র অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছিলেন। সেই খবরে দেশ কার্যত উৎসবের মেজাজে মেতে উঠেছিল। গত নভেম্বরে নীরজ চোপড়া পেয়েছিলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান। এবার পেতে চলেছেন পরম বিশিষ্ট সেবাপদক।

জানা গিয়েছে, এবছর পরম বিশিষ্ট সেবা পদক পেতে চলেছেন ২৯জন। ১২জন পাচ্ছেন সূর্যচক্র, চারজন পাচ্ছেন যুদ্ধ সেবা পদক। এবছর ৫৩জন পাচ্ছেন অতি বিশিষ্ট সেনা পদক।সেবাহিনীতে বিশেষ অবদানের জন্য ৪০জন পাচ্ছেন সেনাপদক। আটজন নৌসেনা পদক, ১৪জন বায়ুসেনাপদক।

প্রসঙ্গত উল্লেখ্য, নীরজ চোপড়া ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার ছিলেন। ২০১৬ সালে তিনি নায়েব সুবেদার পদে উন্নীত হন। জানা গিয়েছে, বিশিষ্ট এই ক্রীড়াবিদ আসন্ন বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00