Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা আক্রান্ত নাসিমকে নিয়েই নিউজিল্যান্ডে যাচ্ছে বাবর আজমরা

ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ৩ অক্টোবর নিউজিল্যান্ডে উড়ে যাবেন বাবর আজমরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আচমকাই করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সরিজ থেকে ছিটকে গিয়েছিলেন নাসিম শাহ (Naseem Shah)। অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে নিউজিল্যান্ডে (New Zealand) ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) পক্ষ থেকে জানানো হয়েছে, বাবর আজমদের (Babar Azam) সঙ্গে নিউজিল্যান্ডে যাচ্ছেন নাসিম (Naseem Shah)। তবে দুদিন আইসোলেশনে থাকতে হবে তাঁকে।

গত মঙ্গলবার রাতে আচমকাই বুকের ব্যথা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন নাসিম (Naseem Shah)। চিকি‍ৎসকরা প্রথমে ভেবেছিলেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। পরে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁরা নিশ্চিত হন পাকিস্তানের ফাস্ট বোলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। হাসপাতাল থেকে সরাসরি টিম হোটেলে ফিরেছেন। আপাতত করোনার চিকি‍ৎসা চালিয়ে যাবেন। পাকিস্তান দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় নিজেও টুইট করে জানিয়েছেন, আগের চেয়ে ভাল আছেন।

ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ৩ অক্টোবর নিউজিল্যান্ডে উড়ে যাবেন বাবর আজমরা। ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিরিজে নিউজিল্যান্ড ছাড়া বাংলাদেশ রয়েছে। ত্রিদেশীয় সিরিজ শেষে অস্ট্রেলিয়া চলে যাবে পাকিস্তান দল। ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাবররা।  বিশ্বকাপের আগে যাতে নাসিম পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন সেই চেষ্টা চালাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00