Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩৩ বছর পর লিগ জয়ের হাতছানি নাপোলির সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি:  একটা সময় নাপোলির হয়েই ক্লাব ফুটবলে দাপিয়ে খেলেছিলেন প্রয়াত দিয়াগো আর্মান্দো মারাদোনা। বর্তমানে সেই নাপোলি ক্লাবটির পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। একটা বা দুটো বছর নয়, দীর্ঘ ৩৩ বছর ধরে ইতালির এই ক্লাবটি ইতালিয় লিগ (সিরি অ)-এর লিগ জয় করতে পারেনি। তবে চলতি বছরে সেই সুযোগ রয়েছে প্রয়াত মারাদোনার এই ক্লাবটির কাছে।সালেরেন্তিনার বিপক্ষে আগামী শনিবার ম্যাচ জিতলেই নাপোলি লিগ চ্যাম্পিয়নের খেতাব জয়ের ক্ষেত্রে ৯৯ শতাংশ এগিয়ে যেতে পারবে।

কেননা শনিবারের ম্যাচ জেতার পরও নাপোলিকে লিগ জয়ের সেলিব্রেশন করার জন্য অপেক্ষা করতে হবে আরও একটি দিনের। পরের ম্যাচে ইন্টার মিলান যদি পয়েন্ট নষ্ট করে লাৎসির বিপক্ষে, তাহেলই খেতাব জয় একবারে নিশ্চিত। তখনই মিটবে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে হারের জ্বালাটা।

আরও জানতে পড়ুন: সিরাজের খেলোয়াড়সুলভ ডাকে সাড়া দিলেন মহিপালও

উল্লেখ্য, লিগ জয়ের অনেক কাছে নাপোলি এসে পৌঁছোয় জুভেন্টাসের বিরুদ্ধে ম্যাচটিতে জয়ের পরই। সেই ম্যাচে নাপোলি গিয়াকামোর করা গোলে জয় পায়। এই জয়ের সঙ্গে সঙ্গেই লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দল লাৎসির থেকে প্রায় ১৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে নাপোলি। ফুটবল বিশেষজ্ঞদের মতে, লাৎসি বাকি ম্যাচগুলি থেকে পাঁচ পয়েন্ট পেতে পারে। অর্থাৎ লাৎসির সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ২১।

যদি ইন্টারের বিরুদ্ধে ম্যাচে লাৎসি হারে এবং বাকি ম্যাচগুলিতে জয়ের মুখ দেখে সেক্ষেত্রে তারা ১৯ পয়েন্টের বেশি পাবে না। সেক্ষেত্রে তাদের মোট পয়েন্ট হবে ৮০। আর বর্তমানে নাপোলির ঘরে রয়েছে ৭৮ পয়েন্ট। সেক্ষেত্রে শেষ ম্যাচে তারা যদি জয় পায় তাহলে তাদের পয়েন্ট হবে ৮১। সুতরাং নাপোলিকে ধরার আর কোনও সুযোগ থাকবে না লাৎসির কাছে।

ফলে লিগের শেষ ম্যাচ জিতেই লিগ জয়ের সেলেব্রিশন চাইলে করতেই পারেন নাপোলির কর্তা থেকে শুরু করে ফুটবলার এবং সাপোর্টাররাও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00