Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সচিনের জন্মদিনে চলতি আইপিএলের প্রথম জয় পাওয়াই লক্ষ্য মুম্বই ইন্ডিয়ান্সের

না, এতো খারাপ অবস্থা এর আগে কোনওদিনও হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, এতো খারাপ অবস্থা এর আগে কোনওদিনও হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। টানা সাত ম্যাচে হার, চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটাও জয় পায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্লে-অফে যাওয়ার আশাটা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তবে সম্মান বাঁচানোর সুযোগটা এখনও রয়েছে। রবিবাসরীয় সন্ধ্যায় রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির প্রতিপক্ষ হল আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আসা দল  লখনউ সুপার জায়ান্টস। কেএল রাহুলের নেতৃত্বাধীন এই দলটি এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে। আর সেই থেকে দেখতে গেলে মুম্বই ধারে কাছে নেই বললেই চলে।

তবে এই রবিবার তথা ২৪ এপ্রিল দিনটা মুম্বই ক্রিকেটের কাছে অন্যতম একটা দিন। কারণ, এই দিনেই জন্ম নিয়েছিলেন মুম্বইয়ের ঘরের ছেলে এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকরের জন্মদিন। যিনি বর্তমানে মেন্টর হিসেবে মুম্বই ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন। আর তাঁর জন্মদিনের দিন জয় পাওয়াই হল মুম্বই দলের ক্রিকেটারদের একমাত্র লক্ষ্য। কিংবদন্তি সচিনের কাছেও হয়তো রোহিতের প্রথম জয়টা জন্মদিনের অন্যতম একটা উপহার হবে।

অন্যদিকে, ধারে-ভারে সবদিক থেকেই মুম্বইয়ের থেকে এগিয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। পোলার্ড, বুমরাহদের হারিয়ে পয়েন্ট টেবিলের উপরে ওঠাই প্রধান লক্ষ্য রাহুল, ডি কক, হুডাদের। তবে খেলা যেহেতু ওয়াংখেড়েতে সেক্ষেত্রে কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো করেই জানে রাহুলরা। এবার দেখার বিষয় হল ২২ গজে কারা বাজিমাত করে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00