Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই বছর বাদে ইন্সটাগ্রামে ফিরলেন ধোনি

পোস্ট করেছে ট্র্য়াক্টর চালানোর ভিডিয়ো

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছিলেন মাহি। তবে সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে নিয়মিত যোগাযোগ ছিল। দুই বছরের জন্য এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন। ফিরলেন আজ বুধবার, ৮ জানুয়ারি। ইন্সটাগ্রামে এদিন ধোনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ থাকার দৌলতে বেশ সুন্দর কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। তবে এই প্রক্রিয়াটা বেশ সময় সাপেক্ষ।

ইন্সটাগ্রামে প্রত্যাবর্তনে ধোনি পোস্ট করেছে ট্র্যাক্টর চালানোর ছবি। ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে চালকের আসনে বসে রয়েছেন মাহি। তাকে কয়েকজন সাহায্য করছেন। ইন্সটাগ্রামের পোস্টে ট্র্যাক্টর চালানোর অভিজ্ঞতাও জানিয়েছেন। লিখেছেন, খুব একটা সহজ নয়। গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে। তবুও ট্র্যাক্টর চালাতে গিয়ে কিছুটা হলেও অসুবিধে হচ্ছিল। ধোনি জানিয়েছেন, এটাই প্রথম তাঁর ট্র্যাক্টর চালানোর অভিজ্ঞতা।

দীর্ঘ দুই বছর বাদে ইন্সটাগ্রামে মাহির ফিরে আসার খবরে খুশি তাঁর ভক্তরা।  ভক্ত লিখেছেন, এক হি দিল হ্যায় কিতনি বার জিতোগী মাহি (মাহি, হদয় তো একটাই। আর কতবার তুমি এভাবে আমার মন-প্রাণ জয় করবে।) 

একসময় ক্রিকেট খেলা তাঁর পেশা ছিল। আর নেশা গাড়ি চালানোর।সময়-সুযোগ পেলেই ধোনি গাড়ি চালাতেন। দীর্ঘ অবসরে চলে যেতেন লং ড্রাইভে। গাড়ির প্রতি তাঁর এই ভালোবাসা সকলেই জানে। গাড়ির বিজ্ঞাপনের জন্য তারা চায় ধোনিকে। দেখা গিয়েছে অন্যান্য বিজ্ঞাপনের শুটিংয়েও। ভক্তরা আপাতত তাঁর ইন্সটাগ্রাম পোস্ট পড়ার অপেক্ষায়। কবে করেন, সেটাই দেখার। 

আরও পডু়ন পুলিশের পোশাকে শুটিং ধোনির, কোন ছবির জন্য?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00