Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হায়দরবাদের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন ধোনি

শেষ ওভারে চেনা ছন্দে ছক্কা মেরে ফিনিশ করলেন মহেন্দ্র সিং ধোনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ ওভারে চেনা ছন্দে ছক্কা মেরে ফিনিশ করলেন মহেন্দ্র সিং ধোনি। আর সেইসঙ্গে চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফে পা রাখল চেন্নাই সুপার কিংস। গতবার সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল তারা। তবে সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর সিএসকে-র সেই জ্বালাটা অনেকাংশেই মিটেছে বলে, জানা গিয়েছে।

আর চেন্নাইয়ের এই প্লে-অফে পা রাখার দিনে নয়া রেকর্ড গড়লেন মাহি। না, ব্যাট এবং বল নয়, ক্যাচ ধরে নয়া নজির গড়লেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক। একটি দলের হয়ে ১০০টি ক্যাচ নেওয়ার পালক যুক্ত হল তাঁর মুকুটে। ঋদ্ধিমান সাহার ক্যাচ তালুবন্দি করা মাত্রই চেন্নাই সুপার কিংসের হয়ে ১০০ নম্বর ক্যাচটি ধরে ফেলেন ধোনি। এই রেকর্ড কারও নেই।

ক্যাচ ধরার এই নজির গড়তে পেরে ভীষণ খুশি মাহিও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এমনটা করতে পেরে খুবই ভালো লাগছে। ১০০টা ক্যাচ কখন ধরে ফেললাম বুঝতেই পারিনি। তবে এটার থেকেও বড় বিষয় হল দলের জয়টা। গতবার আমরা প্লে-অফে পৌঁছাতে পারিনি। তাই এবার আমাদের লক্ষ্যটা আলাদাই ছিল। সবাই নিজেকে উজার করে দিয়েছে। তাই আমরা সবার আগে প্লে-অফে পা রেখেছি।’

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00