Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৌদির ২ ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিলেন মারিনিও

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মুরশমে শক্তিশালী দল গড়তে ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য দলগুলির সঙ্গে টক্কর দিতে শুরু করেছে সৌদির ফুটবল ক্লাবগুলি। কিন্তু শুধু ফুটবলাদের দলে নেওয়াই নয়,  তার পাশাপাশি নামি কোচদের পিছনেই বিশাল পরিমাণ অর্থের প্রস্তাব দিচ্ছে তারা। সেই তালিকায় নাম ছিল হোসে মারিনিওর-ও।

সূত্রের খবর, মারিনিওর কাছে সৌদির দুটি ক্লাবের প্রস্তাব ছিল। এই ক্লাব দুটি হল আল হিলাল এবং আর একটি হল আল আহলি। সেই কারণেই টেমসের পাড়ের চেলসি হারবার রেস্তোরাঁতে আল আহলি ক্লাবের বর্তমান সভাপতির সঙ্গে বৈঠকে বসেছিলেন মারিনিও। কিন্তু সেই বৈঠকেই মারিনিও আল আহলির সভাপতিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি কোনওমতে তাঁর ক্লাবের প্রস্তাব গ্রহণ করতে পারছে না। উল্লেখ্য, গত এপ্রিল মাসেই সৌদির জাতীয় দলের দায়িত্ব এই অভিজ্ঞ কোচের হাতেই তুলে দিতে চেয়েছিলেন সৌদির ফুটবল কর্তারা। সেই সময়ও রাজি হননি মারিনিও।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, যদি সৌদির ক্লাবটির প্রস্তাবে মারিনিওকে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবুও রাজি হননি এই ফুটবল কোচ। তিনি আগামী মরশুমের জন্যও থেকে যেতে ইচ্ছা প্রকাশ করেছেন তাঁর পুরনো ক্লাব রোমাতে। যদিও রোমার সঙ্গে এই মুহূর্তে খুব একটা ভালো সম্পর্ক নেই মারিনিওর। ক্লাব তাঁকে আগামী মরশুমে দায়িত্বে রাখবেন কি না তাও এখন বিশ বাঁও জলে।

আরও জানতে পড়ুন: আফগানদের বিরুদ্ধে বড় রানের টার্গেটের লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ

তবে বিশেষ সূত্রের খবর, মারিনিও নাকি রোমার আশা ছেড়ে দিয়ে এখন পিএসজি-তে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন পিএসজি কর্তারা। আবার শুধু পিএসজিই নয়, টটেনহ্যামের প্রস্তাব রয়েছে তাঁর কাছে।

আগামী মরশুমে এই অভিজ্ঞ কোচ কোন দলের দায়িত্ব নেন তা হয়তো জানা আর কিছুদিন পরেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00