Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

থমাস কাপ জয়ী ভারতীয় দলের সঙ্গে দেখা করলেন মোদি

দিন কয়েক আগেই থমাস কাপ তথা ব্যাডমিন্টনের বিশ্বকাপে বাজিমাত করেছিল ভারতীয় দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই থমাস কাপ তথা ব্যাডমিন্টনের বিশ্বকাপে বাজিমাত করেছিল ভারতীয় দল। ফাইনালে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছে কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা। তাদের এই সাফ্যলের জন্য গোটা দেশের প্রায় সবমহল থেকেই ভেসে এসেছে প্রশংসার বাণী। রবিবাসরীয় সকালে থমাস কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার সঙ্গে দেখা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের প্রতিটি শাটলারের সঙ্গেই নানারকম কথা-বার্তা বলেন তিনি। সকলেই নিজেদের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা তাঁর সামনে তুলে ধরেন।

মোদি ভারতীয় ব্যাডমিন্টন দলের সকলকে জানিয়েছেন যে, থমাস কাপ জেতাটা কোনও ছোট কৃতিত্ব নয়। তাঁর মতে, ভারত থমাস কাপ জেতার আগে দেশের খুব কম লোকই এই ঐতিয্যশালী টুর্নামেন্টের বিষয়ে জানত। 

তবে শুধু পুরুষরাই নন, থমাস কাপে অংশ নেওয়া মহিলা দলের সঙ্গেও দেখা করেন মোদি। মহিলা দলের প্রতিটি শাটলারকে আগামী দিনের জন্য উৎসাহিত করেন তিনি। কারণ, এবারের থমাস কাপ অভিযানে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ভারতের পুরুষ এবং মহিলা দলের প্রত্যেকেই বেশ খুশি এবং উচ্ছ্বসিত।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00