Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বার্সা থেকে এই ফরোয়ার্ডকে পিএসজিতে আনার অনুরোধ মেসির

বার্সাতে তাঁর এক প্রিয় বন্ধু রয়ে গিয়েছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি মরশুমেই বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে পিএসজি-তে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বার্সা এখন তার কাছে অতীত। তবে বার্সাতে তাঁর এক প্রিয় বন্ধু রয়ে গিয়েছেন। তিনি হলেন সের্জিও অ্যাগুয়েরো। আর্জেন্টিনা দলের আক্রমণভাগের অন্যতম অস্ত্র। যিনি মেসির সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে ক্লাব ফুটবলে লড়াই করার জন্য ম্যান সিটির সঙ্গে বহুবছরের সম্পর্ক ছিন্ন করে বার্সায় এসেছিলেন। কিন্তু মেসি স্প্যানিশ ক্লাব ত্যাগ করায় সেটা আর হয়ে ওঠেনি।

তবে এবার মেসি নিজেই পিএসজি কর্তৃপক্ষের কাছে বিনিময় চুক্তিতে হলেও বার্সা থেকে অ্যাগুয়েরোকে আনতে। কারণ, আরও এক আর্জেন্টাইন ফুটবলার ইকার্ডির সঙ্গে এলএম টেনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। যিনিও পিএসজি-তেই খেলেন। মেসির কারণেই নাকি দলে জায়গা পাচ্ছেন না এমন অভিযোগও তুলেছেন ইকার্ডি। শোন যাচ্ছে, এর ফল নাকি ভুগতে হতে পারে তাঁকে।

সূত্রের খবর, মেসি নাকি পিএসজি কর্তৃপক্ষকে আলাদা করে বলেছেন যে, ইকার্ডিকে বার্সায় পাঠিয়ে তাঁর পরিবর্তে সের্জিও অ্যাগুয়েরোকে নিয়ে আসতে। কিন্তু আদতে সেটা হবে কিনা বলবে সময়ই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00