Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরলোকে গিয়েও শান্তিতে নেই দিয়াগো, সোশ্যাল মিডিয়ার হ্যাকারদের কবলে তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বফুটবলের অন্যতম কিংবদন্তী দিয়োগা আর্মান্দো মারাদোনা। তিনি পরলোকে পাড়ি দিয়েছেন প্রায় তিন বছর হতে চললো। কিন্তু তাঁর সোশ্যাল মিডিয়া এখন হ্যাকারদের কবলে পড়েছে বলে অভিযোগ জানালেন প্রয়াত দিয়াগোর সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরা।

মঙ্গলবার এই বিষয়ে দিয়াগোর সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরা দাবি করেন, আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তী এই ফুটবলারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। এবং এই ঘটনা পুরোপুরি সত্য।

এবং তাঁরা দিয়াগোর ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন, যাতে দিয়াগোর ওই পোস্টে কোনওরকম মন্তব্য না করেন এবং সম্পূর্ণভাবে এড়িয়ে যান। তাঁদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করছি ওই হ্যাকারদের হাত থেকে দিয়াগোর ফেসবুক অ্যাকাউন্টটা উদ্ধার করার। তবে কারা এই ধরণের ঘটনার সঙ্গে যুক্ত সেই হ্যাকারদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

আরও জানতে পড়ুন: স্পিনের ফাঁদেই মুম্বইকে বধ করতে চাইছে লখনউ

এরপরই এই খবর পাওয়ার পর দিয়াগো আর্মান্দো মারাদোনার পরিবারের পক্ষ থেকে সাইবার ক্রাইম শাখায় অভিযোগও জানানো হয়েছে।

উল্লেখ্য শুধু দিয়াগোই সোশ্যাল মিডিয়ায় এইরকম হ্যাকারদের কবলে প্রথম পড়লেন তা নয়। এর আগেও বহু বিশ্ববিখ্যাত ব্যক্তিরাও হ্যাকারদের কবলে পড়ছেন। এমনই অভিযোগ শোনা যায় সংবাদমাধ্যম সূত্রে।

মারাদোনার আগে এইরকম অভিযোগ করেছিলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের বর্তমান ফুটবল তারকা ভিনিশিয়াস জুনিয়র। এবং সোস্যাল মিডিয়ার মাধ্যমে ভিনিশিয়াস জানিয়েছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা তাঁর অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রয়াত দিয়াগো আর্মান্দো মারাদোনার নামও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00