Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৌরভের হাত ধরে ইস্টবেঙ্গলে ম্যান ইউ যোগ! কী জানালেন ক্লাবের শীর্ষকর্তা

যা নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন মরশুমে জন্য নয়া স্পনসর খুঁজছে ইস্টবেঙ্গল ক্লাব। শোনা যাচ্ছিল বিভিন্ন সংস্থার নাম। এবার সেই তালিকায় ঢুকে পড়ল ইপিএলের অন্যতম ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নাম।  যা নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে। কিন্তু এর আদৌ কি এটা সত্যি? নাকি কোনও উড়ো খবর। জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি একাধিকবার ম্যান ইউ কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে লাল-হলুদ কর্তাদের। আর এই গোটা বিষয়টির নেপথ্যে নাকি রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্টের হাত ধরেই নাকি লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের সঙ্গে যোগ হতে চলেছে অল রেডসরা। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট সংশয় রয়েছে। 

এই বিষয়ে ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ‘সৌরভ একান্ত নিজের চেষ্টায় এই কাজটি করার চেষ্টা করছে। এই নিয়ে আমার সঙ্গে একবার কথা হয়েছিল। তবে তারপর আর কিছু এগিয়েছে কিনা আমার জানা নেই। কিছু অগ্রগতি হয়েছে কিনা সেটা সৌরভই বলতে পারবে’।

তাঁর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে কথাবার্তা চলছে। তবে সেটা এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00