Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাড্ডাহাড্ডি লড়াইতে রিয়ালকে হারিয়ে জয় ম্যান সিটির

লড়াইটা যখন রাজায়-রাজায় হয় তখন তার ঝলকটাও পুরোপুরি বদলে যায়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লড়াইটা যখন রাজায়-রাজায় হয় তখন তার ঝলকটাও পুরোপুরি বদলে যায়। আর গোটা বিশ্বের ফুটবল প্রেমীরাও দুর্ধর্ষ একটি ম্যাচ দেখতে পান। তেমনই গত মঙ্গলবার মধ্যরাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে এমনই একটি ম্যাচ দেখতে পেলেন ফ্যানরা। যেখানে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। দুই দলের মধ্যে হওয়া অনবদ্য এই লড়াইয়ে বাজিমাত করল সিটিজেনরা। সাত গোলের ম্যাচের এই থ্রিলারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিল গতবারের চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপরা। সিটি অব ম্যাঞ্চেস্টার স্টেডিয়ামে লড়াইতে বেশ কিছুটা পিছিয়ে পড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। একবারের জন্যও কার্লো আনসেলোত্তির দল এগিয়ে যেতে পারেনি। পেপ গুয়ার্দিওলার ছেলেদের করা গোলগুলি পরিশোধ করতে-করতেই ম্যাচের শেষ বাঁশি বেজে যায়।

খেলার শুরুর দুই মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। হেড করে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন এই বেলজিয়ান মিডিও। এর রেশ কাটতে না কাটতেই ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস। দুই গোলে পিছিয়ে ব্যবধান কমানোর জন্য ভীষণভাবে মরিয়া হয়ে ওঠেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ফলস্বরূপ, ৩৩ মিনিটের মাথায় গোল করে ব্যবধান ২-১ করেন ফরাসি ফরোযার্ড করিম বেঞ্জেমা। তবে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যান সিটির ফুটবলাররা।

এরপর দ্বিতীয়ার্ধে ফিল ফডেনের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। ৫৫ মিনিটে বল জালে জড়িয়ে দেন এই ইংরেজ ফুটবলার। তবে মিনিট দু’য়েক পরই লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র। এরপর আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে। ম্যাচের ৭৪ মিনিটে বেনার্ডো সিলভার গোলের ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি। যার ফলে জয় একপ্রকার নিশ্চিতই করে ফেলে গুয়ার্দিওলার শিষ্যরা। নির্ধারিত সময়ের আট মিনিট আগে পেনাল্টি থেকে বেঞ্জেমা ব্যবধান কমালেও জয়ের দেখা পায়নি রিয়াল। এবার দেখার বিষয় দ্বিতীয় লেগে স্পেনের এই খ্যাতনামা দলটি ঘুরে দাঁড়াতে পারে কিনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00