Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লখনউ ঝড়ে উড়ে গেল চেন্নাই, লুইস-বাদোনি জুটি জেতাল রাহুলদের

বড় রান তুলেও জয়ের মুখ দেখতে পেল না চেন্নাই সুপার কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় রান তুলেও জয়ের মুখ দেখতে পেল না চেন্নাই সুপার কিংস। ফের হারের মুখ দেখতে পেল ধোনি, জাদেজারা। তাদের মুখ থেকে জয় ছিনিয়ে নিল এভিন লুইস এবং আয়ুষ বাদোনি জুটি। কোনওভাবেই এই দু’জনকে আটকাতে পারল না সিএসকে-র বোলাররা। শেষ তিন ওভারে ম্যাচের রাশ ঘুরে গেল। ১৯ তম ওভারে শিভব দুবের ২৫ রান দেওয়াটাই হয়ে গেল ম্যাচের টার্নিং পয়েন্ট। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। কিন্তু অভিজ্ঞ মুকেশ চৌধারির কাছে সেটা একদমই যথাযথ ছিল না। দেখে বোঝা গেল পুরোপুরি স্নায়ুর চাপে ভুগছিলেন তিনি। যার ফলে প্রথম দু’টি বলই হোয়াইট করে বসলেন। তারপর যাও বা একটা বল করলেন সেটাকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন আয়ুষ বাদানি। আর সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করে ফেললেন এই তরুণ ব্যাটসম্যান। কারণ, তারপর জয়টা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন চেন্নাইয়ের দুই ওপেনার রবিন উথপ্পা। ২৭ বলে ৫০ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি। তবে আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এদিনও ব্যর্থ হন। এরপর মইন আলি (৩৫), দুবে (৪৯), রায়াডু (২৭), জাদেজা (১৭) এবং ধোনির (১৬) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১০ রান তোলে সিএসকে। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী হয়ে ওঠে লখনউ। রাহুল (৪০) এবং ডি কক (৬১) জমি শক্ত করে দেন। দু’জন মিলে মোট ৯৯ রানের পার্টনারশিপ করেন। মাঝে উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়লেও লুইস (৫৫) ও বাদোনির (১৯) ঝড়ো ব্যাটিংয়ের দৌলতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় আইপিএলে প্রথম খেলতে আসা দল লখনউ। ম্যাচের সেরা হয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান লুইস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00