Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লিটনকে বাঁচাতে মাঠে নেমে পড়লেন তাঁর স্ত্রী

চলতি টি-২০ বিশ্বকাপে একেবারেই ফর্মের ধারে-কাছে নেই লিটন দাস।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি টি-২০ বিশ্বকাপে একেবারেই ফর্মের ধারে-কাছে নেই লিটন দাস। ব্যাটিং তো বটেই, শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ক্যাচ মিসের জন্যই ম্যাচ হাত ছাড়া হয়ে গিয়েছিল টাইগারদের। এরপর অজিদের বিরুদ্ধেও ব্যাট করতে এসে চূড়ান্ত ব্যর্থ হন তিনি। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও লিটনের ইনিংস ছিল ভীষণ ধীরগতির ৪৩ বলে ৪৪ রান)। যেটা একেবারেই মেনে নিতে পারেননি বাংলাদেশের সমর্থকরা।

সোশ্যাল মিডিয়াতে লিটনকে নিয়ে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। সেই সঙ্গে টাইগারদের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে শুরু হয়েছে ট্রল করার প্রতিযোগিতা। আর সবথেকে বিস্ময়কর বিষয় হল বাংলাদেশের কয়েকটি ই-কমার্স ফেসবুক পেজ এই সুযোগকে কাজে লাগিয়ে লিটনের রান সংখ্যার ওপর ডিসকাউন্ট ঘোষণা করে দেয়। যার ফলে বড়সড়ভাবে অপমানিত হন লিটন। আর এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারেননি তাঁর স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা।

তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আসল বিষয়টা হল, কেউ ক্যাচ মিস করলে এবং খারাপ স্কোর করলে সেটা আসল সমস্যা নয়। কখনও কখনও সমস্যাটা কোনও নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সঙ্গে হয়। কিন্তু মানুষদের এই ধরনের কাজের জন্য আমাদের একেবারেই খারাপ লাগে না। কারণ, এই বিষয়গুলিতে আমরা ভীষণভাবে অভ্যস্ত। কিন্তু যখন দেখলাম কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের পেজ আমার স্বামীর নাম ব্যবহার করে ব্যবসা চালানোর চেষ্টা করছে, তখন সত্যিই ভাষা হারিয়ে ফেলি। একবার ভাবুন মানুষ এত নিচু মানসিকতার কী করে হয়। আপনারা পরোক্ষভাবে প্রার্থনা করছেন একজন ক্রিকেটার ব্যবসার কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক।’     

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00