Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বার্সায় ফিরতে চাই’, নিজের মুখেই বললেন মেসি, কিন্তু কেন

কিন্তু দু’ মাস কাটতে না কাটতেই ফের পুরানো ক্লাবে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাস দু’য়েক আগেই প্রিয় বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কে ইতি ঘটিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের নতুন ঠিকানা হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন তথা পিএসজি। কিন্তু দু’ মাস কাটতে না কাটতেই ফের পুরানো ক্লাবে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। আর বিশ্বফুটবলের যুবরাজ নিজের মুখেই এই কথা বলেছেন।

তবে হ্যাঁ, আর ফুটবলার হিসেবে কাতালান ক্লাবটিতে ফিরতে চান না মেসি। ফুটবল জীবন থেকে অবসর নেওয়ার পর টেকনিক্যাল সেক্রেটারির ভূমিকায় বার্সায় প্রত্যাবর্তন করতে চান আর্জেন্টাইন সুপারস্টার।

একটি সাক্ষাতকারে মেসি বলেন, ‘বার্সেলোনার কাছে আমি ঋণী। সর্বদা চাই ওই ক্লাবকে কিছু ফিরিয়ে দিতে। বার্সার ভালোর জন্য নিজেকে সমর্পণ করতে চাই। ওখানে টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে ফিরতে পারলে খুবই ভালো লাগবে। তবে আমি জানি না সেটা কতখানি সম্ভব হবে।’

সেই সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক আরও জানান, ‘বার্সা আমাকে অনেক কিছুই দিয়েছে। তাই আমি চাই, আগামী দিতে ক্লাবটিকে কিছু ফিরিয়ে দিতে। ওখান থেকে খেলেই আজ আমি এই জায়গায় এসেছি এবং গোটা বিশ্ব আমাকে চিনেছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00