Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধোনি কন্যার জন্মদিনে বিশেষ উপহার পাঠালেন লিওনেল মেসি

পিতার মতো, মেয়ের মতো!" ছবিতে মেসির অটোগ্রাফ দেখা গিয়েছে৷ তিনি লিখেছেন, "প্যারা জিভা", যার অর্থ 'জিভার জন্য'৷

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের ক্রীড়া জগতের বিচারে দুজনেই সেরার সেরা। একজন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার এবং অন্যজন ভারতের ক্রিকেট সেনসেশন। গত ২০ ডিসেম্বর শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল। ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা জয়ের মুকুট পড়েছে। তাঁদের সাফল্যে গোটা বিশ্বজুড়ে চলেছে লাগামছাড়া সেলিব্রেশন। এমনকী ভারতেও, আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয় উদযাপন করেছে সাধারণ মানুষ থেকে তারকা সবাই। যাই হোক, আর্জেন্টিনার জয়ের পর এখনও সোশ্যাল মিডিয়ার চর্চায় রয়েছেন, আর্জেন্টিনা দলের অধিনায়ক কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসি। তর্কযোগ্যভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার তিনি, ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনাকে ফিফা বিশ্বকাপের শিরোপা জিতে নিয়ে ক্রীড়াজগতকে সম্পূর্ণ নিজের করে তুলেছেন তিনি।

এবার এমএস ধোনির সাত বছর বয়সী মেয়ে জিভাকে একটি স্বাক্ষর করা জার্সি উপহার দিয়ে ফের সংবাদমাধ্যমের শিরোনাম হলেন আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি। মেসির থেকে উপহার পেয়ে খুশির অন্ত নেই জিভার। এদিন জিভা সিং ধোনি নিজেই তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে লিখেছে, “পিতার মতো, মেয়ের মতো!” ছবিতে মেসির অটোগ্রাফ দেখা গিয়েছে৷ তিনি লিখেছেন, “প্যারা জিভা”, যার অর্থ ‘জিভার জন্য’৷

এদিকে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার এমএস ধোনি, নিজেও একজন ফুটবলপ্রেমী। সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগে সহ-মালিক। সম্প্রতি, হয়ে যাওয়া ২০২২ ফিফা বিশ্বকাপের ময়দানে লিওনেল মেসি নিজেই জানিয়েছেন, ২০২২-ই তাঁর শেষ বিশ্বকাপ ছিল। এরপরেই তিনি অবসর নেবেন। সুতরাং আর মেসিকে দেখা যাবেনা মাঠে, কার জন্যে মানুষ এবার রাত জাগবে সেটাই চিন্তার বিষয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00