Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৭ বছরেই ১৫ কোটি ছুঁলেন ইয়ামাল, পেছনে ফেললেন এমবাপ্পে–ভিনিসিয়ুসদের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুটবল দুনিয়ায় শ্রেষ্ঠত্বের আরেক নাম এখন ইয়ামাল। বয়স ১৭ না পেরোতেই ফুটবল দুনিয়ায় পা রাখেন স্পেনের লামিন ইয়ামাল। শ্রেষ্ঠত্বের পতাকা সেই যে ওড়ানো শুরু করেছেন থামবার লক্ষণই নেই। টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে ইয়ামালের হাতে। একের পর এক নাম কুড়োচ্ছেন স্পেনের এই কিংবদন্তি। শুধু তাই নয় ইতিমধ্যেই স্পেনের ইউরো জয়েও রেখেছেন দারুণ ভূমিকা।বার্সেলোনার একাধিক ম্যাচ জয়ে বিরাট ভূমিকা রেখেছে ইয়ামাল।

ট্রান্সফার মার্কেটের হিসেব মতে, অক্টোবরে এসে ইয়ামালের মূল্য বেড়েছে ২৫ শতাংশ। অর্থাৎ ১২ কোটি ইউরো থেকে বেড়ে ইয়ামালের দাম এখন ১৫ কোটি ইউরো।

এই নিয়ে ট্রান্সফার মার্কেটের স্পেন অঞ্চলের মূল্য সমন্বয়ক তোবাইস ব্লাসেইও জানান, ‘ইয়ামাল দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কোন বাধা মানছে না সে। অপ্রতিরোধ্য গতিতে উন্নতি করছে। এই বিষয়গুলো এমন একটা বয়সে করছে, যখন খুব কম খেলোয়াড়ই পেশাদার ফুটবলের অভিজ্ঞতা লাভ করে। খেলায় তাঁর দক্ষতার প্রভাব দিনের পর দিন বেড়েই চলেছে।’

বলা যেতে পারে, স্পেনের সবচেয়ে দামি খেলোয়াড় হল ইয়ামাল। এই তালিকায় তিনি পেছেন ফেলেছেন রদ্রিকে। ১৩ কোটি ইউরো মূল্য নিয়ে এত দিন স্প্যানিশদের মধ্যে সবার মাথায় ছিলেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার। এবার তাঁকেও টেক্কা দিলেন ইয়ামাল। সোজা ১৫ কোটি ইউরো দর বেড়ে গেল তাঁর।

উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সে সর্বোচ্চ ৯ কোটি ইউরো দাম উঠেছিল কিলিয়ান এমবাপ্পে ও গাভির। আর ১৭ বছর বয়সীদের মধ্যে ইয়ামালের পর ২ নম্বরে আছেন আরেক স্প্যানিশ তারকা আনসু ফাতি, যাঁর দাম উঠেছিল ৮ কোটি ইউরো। তবে সবাইকে পেছেনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে ইয়ামাল, তাও আবার মাত্র ১৭ বছর বয়সে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00