Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেরা দশ থেকে ছিটকে গেলেন রোনাল্ডো-মেসি, বিশ্বের দামি ফুটবলার এমবাপে

বর্তমানে তাঁর বাজারমূল্য ১৮৯.৫৬ মিলিয়ন পাউন্ড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  যে দুই ফুটবলারের পায়ের জাদু দেখার জন্য টিভির পর্দার দিকে হাঁ করে তাকিয়ে থাকত গোটা বিশ্ব, সেই রোনাল্ডো এবং মেসির জায়গাই হল না সেরা দশ ফুটবলারের তালিকায়। জায়গা করে নিয়েছেন কিলিয়ান এম্বাপে। বাজারে তাঁর দাম এখন ১৮৯.৫৬ পাউন্ড। তালিকায় এম্বাপের পরেই রয়েছেন রিয়্যাল মাদ্রিদের খেলোয়ার ভিনিশিয়াস জুনিয়ার। বাজারে তার দাম পনেরো কোটি তিরাশি লাখের মতো।

প্রতি বছর সিআইইএস ফুটবল অবজারভেটরি বিশ্বের সব চেয়ে দামি ফুটবলারের তালিকা তৈরি করেন। সব চেয়ে দামি ফুটবলারের নাম বিবেচনার সময় তারা বেশ কয়েকটি বিষয় প্রাধান্য দিয়ে থাকে। তাদের বয়স, দলবদল করলে বাজারে তাদের দাম কত হতে পারে, পারফরম্যান্সের মান। সেই তালিকাতে এবার মেসি ও রোনাল্ডোকে হারিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন ফ্রান্সের জাতীয় দল ও পিএসজি স্ট্রাইকার এমবাপে। তাঁর বাজারমূল্য বর্তমানে ১৮৯.৫৬ মিলিয়ন পাউন্ড।

তালিকায় দ্বিতীয়স্থানে ইংল্যান্ডের অধিনায়ক ও টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেইন। বর্তমান বাজারে তাঁর মূল্য ১৭২.৭৫ মিলিয়ন পাউন্ড।তৃতীয় স্থানে নেইমার, বাজার মূল্য ১৭২.৪৯ মিলিয়ন পাউন্ড।  নেইমারের পরেই রয়েছেন লিভারপুলের মোহামেদ সালাহ, দাম ১৫১.৪৭ মিলিয়ন পাউন্ড।

সেরা ১০ –য়ের তালিকায় থাকা বাকি খেলোয়াড়েরা হলেন রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি, ১৪৪.১২ মিলিয়ন পাউন্ড), রোমেলু লুকাকু (ম্যানচেস্টার ইউনাইটেড, ১৪৩.৮৬ মিলিয়ন পাউন্ড), ডেলে আলী (টটেনহাম হটস্পার, ১৪৩.৭ মিলিয়ন পাউন্ড) ও আতোয়াঁন গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ, ১৩৮.০৮ মিলিয়ন পাউন্ড)।

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00