Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অপ্রতিরোধ্য হয়ে উঠবে কলকাতা, হুঙ্কার শ্রেয়সের

টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের আট নম্বরে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের আট নম্বরে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স। টানা চার ম্যাচ হেরে রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে নাইটদের। ৮ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছনো নিয়ে বড়সড় ধোঁয়াশা তৈরি করে ফেলেছে কেকেআর। এখন যা পরিস্থিতি তাতে প্রথম চারে শেষ করতে গেলে বাকি থাকা ৬ টিম ম্যাচের মধ্যে কমপক্ষে ৫টি জিতেই হবে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানিকে। সেই সঙ্গে তাদের রান রেটটাও বেশি রাখতে হবে এবং তাকিয়ে থাকতে হবে দলের অন্যান্য ম্যাচগুলির দিকে।

টানা হারের পর এখান থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নাইটদের অধিনায়ক শ্রেয়স আইয়ার। কেকেআরের অপ্রতিরোধ্য হয়ে ওঠার বিষয়ে রীতিমতো হুঙ্কার দিয়ে রাখলেন তিনি। সম্প্রতি নাইটদের ওয়েবসাইটে একটি সাক্ষাতকারে তিনি জানান, ‘আমরা প্রথমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিলাম। চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় তুলে নিয়েছিলাম। কিন্তু তারপর যতদিন গড়িয়েছে আমরা নিজেদের ফর্ম হারিয়েছি। তবে আমি নিজের দলের প্রতি সর্বদাই বিশ্বাস এবং ভরসা রাখব। আমরা জেতার জন্য সবরকম চেষ্টা করছি, কিন্তু কাঙ্খিত জয়টা পাচ্ছি না। তবে একবার জিততে শুরু করলে দল হিসেবে অপ্রতিরোধ্য হয়ে উঠব আমরা’।

আগামী বৃহস্পতিবার নাইটদের প্রতিপক্ষ হল দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া হয়ে রয়েছে দু’বারের আইপিএল চ্যাম্পিয়নরা। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে কেকেআরের থেকে একধাপ ওপরে রয়েছে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00