Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শামিকে আক্রমণকারীদের মেরুদণ্ডহীন বললেন কোহলি

বিশ্বকাপের আসরে প্রথমবার পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের আসরে প্রথমবার পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে। শুধু হারই নয়, রীতিমতো লজ্জাজনকভাবে হারের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। আর এই হারের পরই ভারতীয় দলের পেসার মহম্মদ শামির ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যায়। কারণ, তিনি সবথেকে বেশি রান দেন। সোশ্যাল মিডিয়াতে তাঁকে পাকিস্তানি গুপ্তচর, গদ্দার, বেইমান থেকে শুরু করে ধর্ম নিয়েও অকথ্য ভাষা বলা হয়েছে।

বেশ কিছু সমর্থকরা এই ধরনের নিম্ন মানসিকতার কাজ করেছেন। আর এটাতে ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। শামিকে ধর্ম নিয়ে কটাক্ষকারীদের মেরুদণ্ডহীন বলেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে বিরাট বলেন, ‘বেশ কিছু মেরুদণ্ডহীন মানুষ রয়েছে সোশ্যাল মিডিয়াতে কোনও ভালো কিছু তো করতে পারে না। অন্য লোকদের হেয় করাই হল এদের কাছে একপ্রকার বিনোদন। এই সব দেখলে খুবই কষ্ট লাগে।’

সেই সঙ্গে তিনি আরও জানান যে, ‘আমার মতে, কারও ধর্ম তুলে গালাগাল দেওয়ার মতো খারাপ বিষয় আর কিছু হতে পারে না। সবারই নিজস্ব মতামত প্রকাশের অধিকার আছে। কিন্তু কাউকে ধর্মীয় দিকে আক্রমণ করাটা একদমই ঠিক নয়। কারণ, প্রতিটি মানুষের কাছেই তার ধর্ম পবিত্র।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00