Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হার নিয়ে বিরাটের মন্তব্যে ভীষণভাবে ক্ষিপ্ত কপিল

হারের জন্য অদ্ভুত এক অজুহাত দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের সামনে চলতি টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার খেলা রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে দেশবাসীকে। আর এই হারের জন্য অদ্ভুত এক অজুহাত দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। যেই কারণে তাঁর ওপর ভীষণভাবে চটেছেন কপিল দেব। এমনকি মেন ইন ব্লু-র বর্তমান নেতাকে ‘দুর্বল’ বলেছেন ১৯৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক।

কিউয়িদের কাছে হারের পর বিরাট জানান যে, ‘আমরা ম্যাচের প্রথম থেকেই কেঁপে গিয়েছিলাম। আমাদের আরও সাহসী হয়ে খেলা উচিত ছিল। বিশেষ করে ব্যাটিংয়ের সময়। কিন্তু সেটা পারা যায়নি। এটা খুবই খারাপ একটা বিষয়।’

 আর কোহলির এই যুক্তিকে একেবারেই ঠিকভাবে নেননি কপিল দেব। দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করা এই অধিনায়ক বিরাটের অজুহাতকে রীতিমতো তুলোধনা করেন। সেই সঙ্গে বেশ ক্ষিপ্তও ওঠেন তিনি।

কপিল বলেন, ‘কোহলির মতো বড়মাপের ক্রিকেটারের কাছ থেকে এমন দুর্বল মন্তব্য সত্যিই মানায় না। একটা দলের অধিনায়কের যদি এমন মানসিকতা হয়, আর ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ এমন হয়। তাহলে সেই দলের পক্ষে ভালো পারফর্ম করাটা খুবই মুশকিল। তবে কোহলির কথা আমাকে সত্যিই অবাক করেছে। ও তো এই ধরনের নয়।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00