Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ জুভেন্তাস, চেলসিকে ১ কোটি ই্উরো জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইতালির সিরি লিগের দল জুভেন্তাসের। এক সময়ে বিশ্ব ফুটবলে সাড়া জাগানো ক্লাবটির গত মরসুম দুঃস্বপ্নের মধ্য দিয়ে কেটেছে। চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপিয়ান লিগ-কোনওটাতেই জায়গা করে নিতে পারেনি। শুধুমাত্র ইউরোপিয়ান কনফারেন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু এবার সেই সুযোগও হাতছাড়া হতে চলেছে। কেননা নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়ে এনেছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা। ফিনান্সিয়াল প্লেয়ার নীতি লঙ্ঘন করায় ইউরোপিয়ান প্রতিযোগিতায় এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ইতালির ক্লাবটিকে।

গত ডিসেম্বরেই ফুটবলারদের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য জুভেন্তাস ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির বিরুদ্ধে তদন্ত শুরু করে উয়েফার ক্লাব ফিনান্সিয়াল কন্ট্রোল বডি (সিএফসিবি)। তদন্তে দোষ প্রমাণিত হওয়ায় দুই ক্লাবের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা। শুক্রবার উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী এক বছর ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে জুভেন্তাস। পাশাপাশি ১ কোটি ৭১ লক্ষ ইউরো জরিমানা দিতে হবে। আর চেলসিকে ১০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।

উয়েফার সিদ্ধান্তের কথা শোনার পরে জুভেন্তাস সভাপতি গিয়ানুলুকা ফেরেরা বলেছেন, খেলোয়াড়দের কঠিন শাস্তি দেওয়া হল। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও রকম আপিল করা হবে না। ইউরোপিয়ান কনফারেন্স লিগ থেকে জুভেন্তাস ছিটকে যাওয়ায় ফিওরেন্তিনার সামনে খেলার দরজা খুলে গেল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00