Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন বুমরা

Share:

নিজস্ব প্রতিনিধি : আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এলেন জসপ্রীত বুমরা। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের ভারতের কাছে পরাজয়ের পর রবিচন্দ্রন অশ্বিনকে টপকে শীর্ষে উঠে এলেন বুমরা। এই প্রথমবার টেস্ট বোলারদের মধ্যে সেরা হলেন তিনি।

বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬ উইকেট নেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন তিনি। বুমরার এই ৯ উইকেটের ওপর ভর করেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতে নিলেন রোহিত শর্মারা। বুমরার এই কৃতিত্ব আইসিসির প্রকাশিত ক্রমতালিকাতেও পড়েছে। আইসিসির ক্রমতালিকায় প্রথম স্থানে থেকে বুমরার পয়েন্ট সংগ্রহ ৮৮১। বুমরার পরেই রয়েছে কাগিসো রাবাডা। ৮৫১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। এরপর তৃতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় স্থানে থাকা অশ্বিনের পয়েন্ট সংগ্রহ ৮৪১ পয়েন্ট। টেস্ট বোলাদের এই তালিকায় প্রথম দশে রয়েছেন রবীন্দ্র জাদেজাও। ৭৪৬ পয়েন্ট পেয়ে তিনি রয়েছেন নবম স্থানে।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১-এ সমতা রয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে গুজরাটের রাজকোটে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে বুমরার পারফরমেন্স কী হবে, এখন সেটাই দেখার। বুমরা যদি আগামী তিনটি টেস্টে ভালো পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে তাঁর টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান পাকা থাকবে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00