Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইপিএলের সম্ভাব্য চ্যাম্পিয়ানের নাম জানিয়ে দিলেন জ্যাক কালিস

মুম্বই ইন্ডিয়ান্স কিংবা চেন্নাই সুপার কিংসের ট্রফি জেতার সম্ভাবনা দেখছেন না প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামিকাল শুক্রবার শুরু হতে চলেছে চলতি বছরের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে  গতবারের চ্যাম্পিয়ান গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। বিশ্বের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কারা চলতি আইপিএলের বিজয়ীর শিরোপা পাবে তা নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। নিজেদের মতামত জানাতে শুরু করেছেন এক সময়ের বাইশ গজ কাঁপানো প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা। বৃহস্পতিবার প্রথমবার মুখ খুলে চলতি আইপিএলের সম্ভাব্য বিজয়ীর নাম জানিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার জ্যাক কালিস।

প্রাক্তন দক্ষিণ আফ্রিকার নামী ক্রিকেটার সম্ভাব্য চ্যাম্পিয়ান বাছতে গিয়ে জানিয়েছেন, ‘গুজরাত কিংবা চেন্নাই নয়। চলতি বছরে আইপিএলের ট্রফি দখলের লড়াইয়ে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ফাইনালে এই দুই দল মুখোমুখি হতে পারে। আর মুম্বইকে হারিয়ে ট্রফি জিততে পারে ডেভিড ওয়ার্নারের দিল্লি।’

উল্লেখ্য, আইপিএলের সবচেয়ে সফল দল হচ্ছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ-পাঁচবার ট্রফি ঘরে তুলেছে। ২০১৩ সালে প্রথমবার চ্যাম্পিয়ান হয়েছিল। তার পরে ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালেও আইপিএলের ট্রফি ঘরে তুলেছিল রোহিত শর্মারা। অন্যদিকে দিল্লি ২০২০ সালে ফাইনালে উঠেছিল। যদিও আইপিএলের ট্রফি ঘরে তোলা অধরাই থেকে গিয়েছে। ফাইনালে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল দিল্লিকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00