Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফ্রিকান নেশনস কাপ জয়ী আইভরি কোস্টের ফুটবলাররা উপহার পেলেন বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান নেশনস কাপ জিতেছে আইভরি কোস্ট। এ নিয়ে তৃতীয়বার আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা দখল করল দলটি। আর দেশকে আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন করার জন্য পুরস্কারের বন্যায় ভাসছেন আইভরি কোস্টের ফুটবলাররা। প্রত্যেক ফুটবলারকে ৫ কোটি সিএফএ ফ্রাঁ বোনাস দিয়েছে দেশটির সরকার। সেই সঙ্গে প্রত্যেককে একই মূল্যের ভিলা বা বাড়ি উপহার দিয়েছে আইভরিয়ান সরকার।

মঙ্গলবারই আফকন চ্যাম্পিয়ন জাতীয় ফুটবল দলকে বিশেষ সংবর্ধনা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আলাসেন উয়াত্তারা। খেলোয়াড়দের দুরন্ত লড়াইকে কুর্ণিশ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সব আইভরিয়ানকে গর্বিত করেছেন। তাদের জীবনে অনাবিল আনন্দ এনে দিয়েছেন।’ অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, আফকনজয়ী সব খেলোয়াড়কে আইভরি কোস্টের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ন্যাশনাল অর্ডার খেতাবও দেওয়া হবে।

তবে চ্যাম্পিন হতে না পারলেও গোটা প্রতিযোগিতায় অসম সাহসী লড়াইয়ের জন্য দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন নাইজেরিয়ার ফুটবলাররাও। মঙ্গলবার রাজধানী আবুজায় প্রেসিডেন্ট প্রাসাদে সংবর্ধনা দেওয়া হয় আফকন রানার্স আপ দলকে। সেখানে প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনিবু খেলোয়াড়দের রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাব ছাড়াও ফ্ল্যাট ও  জমি উপহার দেন। খেলোয়াড়দের মনোবল না হারানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই আমাদের। সবাইকে আবার কঠোর পরিশ্রম করতে হবে। স্বপ্নপূরণের পথে পিছু হটা যাবে না।’

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00