Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নয় জনে খেলে আফ্রিকান নেশনস কাপের সেমিতে আইভোরি কোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : নাটকীয়ভাবে মালিকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপে সেমিফাইনালে গেল আইভোরি কোস্ট। নয় জনে খেলে নয় বছর পর নেশনস কাপের সেমিফাইনালে গেল আফ্রিকার এই দেশটি।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে আইভোরি কোস্ট। প্রথমার্ধের ঠিক আগের মুহূর্তে ৪৩ মিনিটের মাথায় ওদিলান কোসানো লাল কার্ড দেখলে দশ জনকে নিয়ে খেলতে হয় আফ্রিকার এই দলকে। এরপর দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময়ই এই দশ জনে খেলতে হয়েছে আইভোরি কোস্টকে। প্রথমে এক গোলে পিছিয়ে পড়লেও নির্ধারিত সময় শেষের আগের মুহূর্তে সমতায় ফেরে আইভোরি কোস্ট। এরপর ১২৩ মিনিটের মাথায় ওমর দিয়াকিতের গোলে ২-১ গোলে এগিয়ে যায় আফ্রিকার এই দলটি। এই নিয়ে অষ্টমবার আফ্রিকান নেশনস কাপের সেমিফাইনালে উঠল আইভোরি কোস্ট। সেমিফাইনালে আইভোরি কোস্ট মুখোমুখি হবে কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে। অন্য একটি সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নাইজেরিয়ার বিরুদ্ধে। ১৯৯৬ সালে আফ্রিকান নেশনস কাপে দলে চ্যাম্পিয়ান করার পর ফের আরও একবার চ্যাম্পিয়ান হওয়ার সুযোগ এসেছে দক্ষিণ আফ্রিকার সামনে।

দলকে সেমিফাইনালে তোলা নিশ্চিত করার পর স্বভাবতই আত্মহারা দিয়াকিতে। এই প্রসঙ্গে তিনি জানান, দলকে সেমিফাইনালে তোলার আনন্দই আলাদা। আনন্দের মধ্যে ভুলেই গিয়েছিলাম, আমি হলুদ কার্ড দেখেছি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00