Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনবদ্য গুরবাজ, গুজরাতকে জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য দিল নাইটরা

একা কুম্ভ হয়ে লড়াই চালিয়েছেন রহমানুল্লাহ গুরবাজ (৩৯ বলে ৮৮)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়লেন রহমানুল্লাহ গুরবাজ। আর আফগান ব্যাটারের ৩৯ বলে ৮১ রানের অনবদ্য ইনিংসের সুবাদেই হার্দিক পাণ্ড্যর দলের বিরুদ্ধে ভদ্রস্থ রান করল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে নীতীশের দল।   

টসে জিতে এদিন প্রথমে নাইটদের ব্যাটিং করতে পাঠান গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আকাশের মুখভার থাকায় বৃষ্টি যে কোনও মুহুর্তে নামতে পারে এমন আশঙ্কা থেকে শুরু থেকেই ধুমধাড়াক্কা ব্যাটিং করতে শুরু করেন কলকাতার দুই ওপেনার নারায়ণ জগদীশন ও রহমানুল্লা গুরবাজ। তৃতীয় ওভারেই জগদীশনকে (১৫ বলে ১৯) সাজঘরে ফিরিয়ে নাইট শিবিরে ধাক্কা দেন মহম্মদ শামি। এর পরে পঞ্চম ওভারে শামির বলেই শূন্য রানে ফেরেন শার্দুল ঠাকুর। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে   নিয়ে যাওয়ার চেষ্টা চালান বেঙ্কটেশ আইয়ার ও গুরুবাজ। জোসুয়া লিটল বল করতে এসে জুটিও ভাঙেন। ১৪ বলে ১১ রান করে ফেরেন বেঙ্কটেশ। পাঁচ নম্বরে ব্যাট করতে এসে ফের ব্যর্থ হন নাইট অধিনায়ক নীতীশ রানা। জোসুয়া লিটলের বলে মাত্র রান রান করে সাজঘরে ফেরেন তিনি।

ক্রিজের উল্টোদিকে একের পর এক সতীর্থকে ফিরে যেতে দেখে দলকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন গুরবাজ। ২৭ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। গুজরাতের বোলাররা যাতে মাথায় চড়তে না পারেন তার জন্য পাল্টা মারের পথে হাঁটেন।  শেষ পর্যন্ত ষোড়শ ওভারে স্বদেশীয় নূর আহমেদের বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গুরবাজ। আউট হওয়ার আগে ৩৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আফগান ব্যাটার। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি ছয় ও পাঁচটি চারে। গুরবাজ ফেরার পরে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল জুটি বেঁধে প্রথমে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৮তম ওভারে বল করতে এসে রিঙ্কু সিংকে (২০ বলে ১৯) সাজঘরে ফেরত পাঠান নূর আমেদ। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেটে ১৭৯ রান তোলে নাইটরা। শেষ বলে আউট হন আন্দ্রে রাসেল (১৯ বলে ৩৪ রান)। ডেভিড ওয়েইস ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00