Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ব্যর্থ ঋষভ, এবার ২ রান করে ফিরলেন ২৭ কোটির ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ঘরের মাঠে তিন রেকর্ড গড়ার হাতছানি ছিল। কিন্তু রেকর্ড গড়া তো দূর অস্ত, দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারলেন না লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক  ঋষভ পন্থ। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাট হাতে ফের চরম ব্যর্থ হলেন চলতি আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার। ২৭ কোটির ব্যাটার মুম্বইয়ের বিরুদ্ধে সাজঘরে ফিরেছেন মাত্র ২ রান করে। এ নিয়ে চলতি আইপিএলে চার ম্যাচে মাত্র ১৯ রান করেছেন পন্থ। ক্রমশ্ই হয়ে উঠেছেন লখনউ দলের বোঝা।  

আইপিএলের নিলামে গতবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে টেনেছিল লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে তিনিই হলেন সবচেয়ে দামী ক্রিকেটার। দলে টানার সঙ্গে সঙ্গে অধিনায়কত্বের গুরু দায়িত্বও ভারতীয় দলের উইকেটরক্ষকের কাঁধে সঁপেছিলেন লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু চলতি আইপিএলে প্রথম তিন ম্যাচে ঋষভের ব্যাটে খরা চলছেই। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৬ বলে শূন্য রান করে সাজঘরে ফিরতে হয়েছিল লখনউ অধিনায়ককে। ওই ম্যাচ হারতে হয়েছিল লখনউকে। পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেলেও ব্যাট হাতে কোনও মুন্সিয়ানাই দেখাতে পারেননি ঋষভ। ১৫ বলে ১৫ রান করে ফিরেছিলেন। ঘরের মাঠে তৃতীয় ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিরেছিলেন পাঁচ বলে ২ রান করে।

লখনউয়ের সমর্থকরা আশায় ছিলেন, হয়তো এদিন হার্দিকদের বিরুদ্ধে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা যাবে ঋষভকে। কিন্তু কোথায় কী! নিকোলাস পুরান সাজঘরে ফেরার পরে চার নম্বরে ব্যাট করতে এসেছিলেন লখনউ অধিনায়ক। সিঙ্গল নিয়েই খাতা খুলেছিলেন। তার পরে পাঁচ বলের মাথায় হার্দিক পাণ্ড্যর শিকার হয়ে মাত্র ২ রান করে ফিরে যান সাজঘরে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00