Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রানের পাহাড়ে বেঙ্গালুরু, প্লে অফে উঠতে চেন্নাইয়ের চাই ২১৯ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ‘বাঁচা-মরার’ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম সারির ব্যাটাররা। আর সেই সুবাদে রানের পাহাড়ে চড়ল আরসিবি। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছেন ফ্যাপ ডুপ্লেসিরা। প্লে অফে যেতে চেন্নাই সুপার কিংসের চাই ২১৯ রান।

 শনিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও সকাল থেকে বেঙ্গালুরুর আকাশ ছিল পরিস্কার। চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত সময়েই শুরু হয় খেলা। টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে  থাকেন বেঙ্গালুরুর গোড়াপত্তনকারী দুই ব্যাটার বিরাট কোহলি ও ফ্যাপ ডুপ্লেসি। তিন ওভার খেলা হতে না হতেই শুরু হয় বৃষ্টি। ফলে কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ রাখতে হয়। ফের খেলা শুরু হলে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন বিরাট। মনে হচ্ছিল বড় রানের ইনিংস গড়তে পারেন চলতি আইপিএলের কমলা টুপির মালিক। কিন্তু দশম ওভারে মিচেল স্যান্টনারের বলে সাজঘরে ফেরেন কোহলি (৪৭)। প্রথম উইকেটে যোগ হয় ৭৮ রান। এর পরে রজত পাতিদারকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ডুপ্লেসি। তবে অর্ধশতরান পূরণের খানিক বাদেই বেঙ্গালুরুর অধিনায়ককে (৫৪) সাজঘরে ফিরতে হয়। দ্বিতীয় উইকেটে যোগ হয় মাত্র ৩৫ রান।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে রজত পাতিদার ও ক্যামেরন গ্রিন প্রথম দিকে খানিকটা সাবধানী ভঙ্গিতে খেলতে থাকেন। তবে রান মেশিন যাতে সচল থাকে, সেদিকেও নজর ছিল দুজনের। শার্দূল ঠাকুর, সিমরজিত সিংদের অবশ্য নির্দয়ভাবে পেটান গ্রিন। ১৫.৪ ওভারে দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যায় বেঙ্গালুরু। ১৮তম ওভারে বল করতে এসে রজত পাতিদারকে (২২ বলে ৪১ রান) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন শার্দূল ঠাকুর। তৃতীয় উইকেটে যোগ হয় ৭১ রান।  রজত ফেরার পরে পাঁচ নম্বরে নেমেই ধুমধাড়াক্কা ব্যাটিং করতে থাকেন দীনেশ কার্তিক। ৫ বলে ১৪ রান করে ফেরেন তিনি। শেষ পর্যন্ত রানে থামে ২১৮ রানে আরসিবির ইনিংস। ক্যামেরন গ্রিন ৩৮ রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00