Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্জাবকে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য দিল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি: সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। নিচের সারির ব্যাটারদের ব্যর্থতার কারণে অবশ্য ২০০ রানের গণ্ডি টপকাতে পারল না হার্দিক পাণ্ড্যর দল।

বৃহস্পতিবার রাতে মোহালির মহারাজা যদাবিন্দ্র সিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান পঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারেন। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি মুম্বইয়ের। দলের স্কোর যখন মাত্র ১৮ তখনই কাগিসো রাবাডার বলে ফিরে যান ঈশন কিশন (৮)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেন রোহিত শর্মা ও সূর্য কুমার যাদব। দুজনেই আগ্রাসী মেজাজে ব্যাট করে পঞ্জাবের বোলারদের আত্মবিশ্বাসের ভিত নড়িয়ে দেওয়ার চেষ্টা চালান। দ্বিতীয় উইকেটে ৮১ রান যোগ হওয়ার পরে রোহিতকে সাজঘরে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন স্যাম কারেন। ২৫ বলে ৩৬ রান করেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। রোহিত ফেরার পরে তিলক ভার্মাকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্য যাদব। পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩৪ বলে অর্ধশতরান করেন বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটার। সূর্যের সঙ্গে পাল্লা দিয়েই হাত খুলে মারতে শুরু করে দেন তিলক ভার্মা। তৃতীয় উইকেটে ৪৯ রান যোগ হওয়ার পরে সূর্যকে (৫৩ বলে ৭৮) ফিরিয়ে জুটি ভাঙেন কারেন।  

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে এদিন ফের ব্যর্থ হন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ৫ বলে ১০ রান করে হর্ষল পটেলের বলে হরপ্রীত ব্রার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। পঞ্চম উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে ব্যাট করে দলের ইনিংসকে ২০০ রানের গণ্ডি পার করানোর চেষ্টা চালান তিল ও টিম ডেভিড। কিন্তু তা সম্ভব হয়নি শেষ ওভারে হর্ষল পটেলের দুরন্ত বোলিংয়ের কারণে। দ্বিতীয় বলে টিম ডেভিডকে (৬ বলে ১৪) ফেরান তিনি। পঞ্চম বলে ফিরিয়ে দেন রোমারিও শেফার্ডকে (১)। শেষ বলে রান আউট হন মোহাম্মদ নবি (০)। ফলে সাত উইকেট হারিয়ে ১৯২ রান তুলতে সক্ষম হয় মুম্বই। এদিন পঞ্জাবের হয়ে হর্ষল পটেল ৩১ রানে তিনটি এবং স্যাম কুরান ৪১ রানে ২টি উইকেট নেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00