Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্জাবকে হারিয়ে প্লেঅফের আশা জিইয়ে রাখল গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি: পঞ্জাব কিংসকে হারিয়ে ফের জয়ের সরণিতে ফিরল গুজরাত টাইটানস। রবিবার রাতে প্রথমে ব্যাট করে সাইকিশোরের দুরন্ত বোলিংয়ে ১৪২ রানেই গুটিয়ে গিয়েছিল পঞ্জাব কিংস। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে হাতে তিন উইকেট নিয়ে জয় হাসিল করল শুভমন গিলের দল। এনিয়ে টানা চার ম্যাচ হেরে প্লে অফে পৌঁছনোর রাস্তা অনেকটাই কঠিন করে ফেললেন স্যাম কারেনরা।

জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে  খুব একটা তাড়াহুড়োর রাস্তায় হাঁটেননি গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। যদিও চতুর্থ ওভারে অফ ফর্মে থাকা ঋদ্ধিমানকে (১৩) ফিরিয়ে গুজরাতকে প্রথম ধাক্কা দেন অর্শদীপ সিংহ। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা খানিকটা সামাল দেন গিল ও সাই সুদর্শন। দুজনে দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন। গুজরাত অধিনায়ক শুভমন গিলকে (২৯ বলে ৩৫) সাজঘরের পথ ধরান লিয়াম লিভিংস্টোন। নিজের পরের ওভারে ডেভিড মিলারকেও (৪) আউট করেন লিভিংস্টোন। খানিকবাদে পঞ্জাব অধিনায়ক স্যাম কারেনের বলে সাজঘরে ফিরে যান সাই সুদর্শন (৩১)। পরের ওভারে হর্ষল পটেলের বলে সাজঘরের পথ ধরেন আজমাতুল্লাহ ওমরজাই (১৩)। পর পর উইকেট নিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন পঞ্জাবের বোলাররা।

কিন্তু ষষ্ঠ উইকেটে শাহরুখ খানকে সঙ্গে নিয়ে ফের পঞ্জাবের হাত থেলকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন রাহুল তেওতিয়া। পঞ্জাবের বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন রাহুল। ষষ্ঠ উইকেটে ৩৫ রান যোগ হয়। জয়ের দোরগোড়ায যখন দল তখনই জোড়া আঘাত হানেন হর্ষল পটেল। প্রথমে ফেরান শাহরুখ খানকে (৮)। শেষ বলে ফেরান রশিদ খানকে (৩)। যদিও তাতে কোনও সমস্যায় পড়তে হয়নি গুজরাতকে। রাহুল তেওতিয়া (১৮ বলে অপরাজিত ৩৬) শেষ ওভারে অর্শদীপ সিংয়ের প্রথম বলে চার হাঁকিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন। পঞ্জাবের পক্ষে হর্ষল পটেল ১৫ রানে ৩ এবং লিয়াম লিভিংস্টোন ১৯ রানে ২ উইকেট নেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00