Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023-বেঙ্গালুরুর ২২ গজে ম্যাচ জিততে মরিয়া দুই পক্ষই

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল (IPL) বেশ জমে উঠেছে। কখন যে কোন দল ম্যাচ জিতবে ম্যাচ শেষ না হওয়া অবধি বলা যাচ্ছে না। এই অবস্থায় সোমবার নিজেদের ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্ট (LAKHNOW SUPER JIANTS)-র বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু (ROYAL CHALLENGERS BENGALURU)। নিজেদের অবস্থান আরও ভালো করার জন্য আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ দুই দলের কাছে।

এই ম্যাচে মাঠে নামার আগে যদি চলতি আইপিএল-এর আসরে এই দুই দলের পরিসংখ্যান দেখা যায়, তাহলে দেখা যাবে বিরাট-ডুল্পেসিরা দুটি ম্যাচ খেলেছে। তার মধ্যে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইডেনে তাঁদের হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সুতরাং তৃতীয় ম্যাচ বেঙ্গালুরুর কাছে ভাইটাল ম্যাচ। লিগ টেবিলে আরসিবি-র অবস্থান সাত নম্বরে।

অন্য দিকে, যদি কেএল রাহুলের দলের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে তারা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেলেও একটি ম্যাচে তাদের হারতে হয়েছে। লিগ টেবিলে তাদের অবস্থান ৩ নম্বরে।

এবার দুই দলের ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে, এখনও অবধি যা খেলা হয়েছে তাতে বেঙ্গালুরু দলের ব্যাটিং লাইন আপে বিরাট-ডুপ্লেসি প্রথম ম্যাচে ছন্দে থাকলেও দ্বিতীয় ম্যাচে তাঁদের ছন্দে  ব্যাঘাত ঘটে। ছন্দে দেখা যায়নি ম্যাঙ্কুয়েলকেও। সুতরাং সোমবার বিরাট-ডুল্পেসিকে বড় রান করতে হবে না হলে কিন্তু বিপদ বাড়বে।

বোলিং লাইন আপের দিকে যদি দেখা যায়, তাহলেও সেখানেও দেখা যাবে হর্ষল প্যাটেল, আকাশদীপরা সেইভাবে নজর কাড়তে পারেননি। সুতরাং সব মিলিয়ে দলটার অবস্থা যে খুব একটা ভালো তা নয়। কাজেই শুক্রবার সব বিভাগেই সেরাটা দিতে হবে ডুপ্লেসিদের।

অন্য দিকে, লখনৌ দলটার ব্যাটিং লাইন আপে বর্তমান যা অবস্থা তাতে মায়ার্স ছাড়া কেউই সেইভাবে রান পাননি। অধিনায়ক কেএল রাহুলও অফ ফর্মে। একমাত্র নিকোলাস পুরাণকে দেখা যাচ্চে তিনি ছন্দে রয়েছেন। এবং তাঁরা আগের যে দুটি ম্যাচ খেলেছেন সেই দুটি দল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ একেবারেই আহামরি দল নয়। কাজেই কেএল রাহুলদের শক্তি পরীক্ষা হবে সোমবারই।

দলটির বোলিং বিভাগে মার্ক উড, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোইরাও নিজেদের ছন্দ এখনও ফিরে পাননি। কাজেই তাঁদেরও লখনৌ ম্যাচে জয় পেতে গেলে নিজেদের সেরাটাই দিতে হবে। মনে রাখতে হবে বিপক্ষ দলে রয়েছেন বিরাটের মতো খেলোয়াড়রা। যে কোনও বিরাট অঘটন ঘটাতে পারেন। কাজেই সোমবার ম্যাচটা দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00