Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023: প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও নাইটদের হারাতে বদ্ধ পরিকর চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে ফারাক মাত্র ২০ দিনের। রবিবার আবার এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল-এর আসরে ফের চেন্নাই-এর মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে ইডেনে সেই ম্যাচে ধোনির দল জিতেছিল ৪৯ রানে। সেই জয়ের ধারা রবিবারও বজায় রাখতে বদ্ধ পরিকর মহেন্দ্র সিং ধোনির দল।

চলতি আইপিএল-এ বর্তমান লিগ টেবিলে এই মুহূর্তে দু নম্বর স্থানে রয়েছে চেন্নাই। রবিবার ম্যাচ জিতলেই  চেন্নাই পৌঁছে যাবে এক নম্বর স্থানে। কাজেই এই মুহূর্তে প্লে-অফের আর কোনও ম্যাচেই হারের মুখে পড়তে চাইছেন না ধোনি-সহ গোটা দল। হেড টু হেড পরিসংখ্যানে ২৭ বারের মধ্যে জেতার দিকে পাল্লা অনেকটাই ভারী রয়েছে ধোনির দিকে। ১৮ বার ম্যাচ জেতার রেকর্ড রয়েছে তাঁদের। এখন অবশ্য এই রেকর্ডে নজর দিতে নারাজ চেন্নাই।

প্রথম ম্যাচে নাইটদের বিরুদ্ধে ছন্দে থাকা ঋতুরাজ সেইভাবে রান পাননি। তবে দলের অন্য তিন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে, শিভম দুবে, ডেভন কনওয়ে ছন্দে ছিলেন। ধোনির দলের এই ব্যাটসম্যানরাই যে তাঁর দলের মূল অস্ত্র একথা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। কিন্তু দিল্লির বিরুদ্ধে ম্যাচেও জয়ের ধারা বজায় থাকলেও ঋতুরাজের রান না পাওয়াটা ধোনিকে চিন্তায় ফেলেছে। এখন দেখার নাইটদের বিরুদ্ধে ঘরের মাঠে আবার চেনা ছন্দে পাওয়া যায় কি না ঋতুরাজকে।

আরও জানতে পড়ুন: মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হিথ স্ট্রিক

অন্য দিকে রবিবারের বদলার ম্যাচ নাইটদের কাছে। কেননা লিগ টেবিলে এখন অনেকটাই নীচে রয়েছে নীতিশ রানারা। প্লে-অফে যেতে গেলে এখন অনেক কঠিন বাঁধা পার হতে হবে রাসেলদের। তবুও এখনই আশা ছাড়তে নারাজ নাইট কোচ থেকে খেলোয়াড় প্রত্যেকেই।

রবিবার ম্যাচে সূত্রের খবর, দল একই রেখে চেন্নাই-এর বিরুদ্ধে মাঠে নামবে নাইটরা। বদলার ম্যাচে ঘরের মাঠে হারের বদলা নাইটরা ধোনিদের বিরুদ্ধে নিতে পারে কি না তা অবশ্য সময়ই বলবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00