Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023: রাহুল না থাকায় চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ব্যাকফুটে লকনৌ

Share:

নিজস্ব প্রতিনিধি:   চলতি আইপিএল-এ বুধবার লকনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচে ধোনির দলের বিরুদ্ধে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে লকনৌ দলে শিরে সংক্রান্তির অবস্থা। লিগ টেবিলে ৩ নম্বর স্থানে থাকা লকনৌ দলের অন্যতম ব্যাটার তথা দলনেতা কেএল রাহুল আরসিবির ম্যাচে চোট পেয়েছিলেন। তার কারণেই তাঁকে চলতি আইপিল-এ দেখা যাবে না বলেই জানা গিয়েছে। কাজেই ছন্দে থাকা চেন্নাই-এর বিরুদ্ধে লকনৌ দল যে বেশ খানিকটা ব্যাক ফুটে চলে গেল তা আর বলার অপেক্ষা রাখে না।

শুধু রাহুলই নন, চোটের কারণে দলে নেই পেসার জয়দেব উদানকাটও। তবুও ধোনিদের বিরুদ্ধে ম্যাচে হাল ছাড়তে নারাজ লকনৌ টিম ম্যানেজম্যান্ট। কেননা প্লে অফে যাওয়ার রাস্তা নিশ্চিত করতে গেলে বুধবারের ম্যাচে চেন্নাইকে তাঁদের হারাতেই হবে।

আগের ম্যাচে আরসিবির বিপক্ষে কম রানের টার্গেট পেয়েও ম্যাচ হাতছাড়া হয়েছে। সেটা মাথায় রাখছেন মায়ার্স-ক্রুণাল পাণ্ডিয়ারা। বুধবারের ম্যাচে আগের ভুল যাতে না হয় সেটাও মাথায় রাখছেন তাঁরা। তবুও চেন্নাইকে সহজে যে ম্যাচ জিততে দেবেন না লকনৌ টিমের সদস্যরা তা তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দিলেন ম্যাচের আগে।

আরও জানতে পড়ুন: আইপিএল থেকে ছিটকে গেলেন কেএল রাহুল

অন্য দিকে চেন্নাই-ও আগের ম্যাচে রাজস্থানের কাছে হেরেছে। এই ম্যাচে মাঠে নামার আগে চেন্নাই দল রয়েছে চার নম্বর স্থানে। তবে কেএল রাহুল লকনৌ দলে না থাকায় বেশ কিছুটা অ্যাভন্টেজে রয়েছেন ধোনির দল এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

যেহেতু প্রথম ম্যাচে লকনৌ-এর বিরুদ্ধে চলতি আইপিএল-এ ১২ রানে ম্যাচ জিতেছিল চেন্নাই। সেই জয়ের ধারা বজায় রাখতে বদ্ধ পরিকর ধোনির দলও। আগের ম্যাচে হার ভুলেই লকনৌ-র বিপক্ষে কেএল রাহুলহীন লকনৌকে হারাতে তাই বদ্ধ পরিকর ধোনির দল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00