Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023: আইপিএল থেকে ছিটকে গেলেন কেএল রাহুল

Share:

নিজস্বপ্রতিনিধি: চলতি আইপিএল-এ বিরাটদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে গুরতর চোট পান লকনৌ দলনেতা কেএল রাহুল। এই মুহূর্তে লকনৌ দল লিগ টেবিলের ৩ নম্বর স্থানে রয়েছে। যদি কোনও অঘটন না ঘটে তাহলে প্লে-অফে যাওয়া একপ্রকার প্রায় নিশ্চিত। ঠিক সেই অবস্থাতেই দলের গুরুত্বপূর্ণ সদস্য কেএল রাহুল আইপিএল-এর বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না বলেই লকনৌ টিম সূত্রে জানা যাচ্ছে। ফলে রাহুল এবং জয়দেব দুজনেই ছিটকে যাওয়ায় এখন শিরে সংক্রান্তি অবস্থা লকনৌ দলের কাছে।

বিরাটদের বিরুদ্ধে ম্যাচে ডুপ্লিসের শট আটকাতে গিয়ে ডান পায়ের থাইয়ে চোট পান লকনৌ অধিনায়ক। সেই চোটের কারণে ব্যাট করতেও পারেননি রাহুল। টিম সূত্রে খবর, ইতিমধ্যেই রাহুলের চোটের জায়গা স্ক্যান করাবার জন্য তাঁকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেখানেই তাঁর চোটের চিকিৎসা করবেন বোর্ডের স্পোর্টস সায়েন্স এবং মেডিক্যাল টিমের সদস্যরা।

চিকিৎসকদের মতে, রাহুলের যে জায়গায় আঘাত লেগেছে তা প্রথমে বোঝা যায় না আঘাত কতটা গুরুতর। কিন্তু দু থেকে তিনদিনের মধ্যেই ফের আঘাতের জায়গায় ব্যথা শুরু হয়। এবং তখন স্ক্যান করানোর পরই বোঝা যাবে ওই আঘাত কতটা গুরুতর।

আরও জানতে পড়ুন: পিএসজি-র নিষেধাজ্ঞা, তার মধ্যেই এলএম টেনের ছবি পোস্ট সৌদির মন্ত্রীর

রাহুল আইপিএল-এর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। এখন বিসিসিআই-এর মেডিক্যাল টিম যে যত তাড়াতাড়ি সম্ভব রাহুলকে ফিট করে তোলার চেষ্টা করছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে, এমনটাই খবর বিসিসিআই মেডিক্যাল টিম সূত্রে।

লকনৌ দলে চোটের কবলে শুধু একা দলনেতা কেএল রাহুলই নন, চোটের কারণে চলতি আইপিএল খেলাও প্রায় অনিশ্চিত পেসার জয়দেব উদাকাটেরও। তবে বিসিসিআই সূত্রে খবর, জয়দেবের যে জায়গায় চোট লেগেছে, তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভবনা রয়েছে এই পেস বোলারের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00